জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়েছিলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে। সেখানে মকবুল মোল্লা নামক এক মাছচাষী রঙিন মাছ চাষ করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। যারা আমার টেলিভিশন অনুষ্ঠান দেখেন, তাদের মকবুল মোল্লার কথা মনে থাকতে পারে। নব্বই দশকের সূচনাতে যে সকল তরুণ মাছচাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন তাদের একজন মকবুল মোল্লা।
টানা ২৫ বছরের মাছচাষের অভিজ্ঞতা তার। বলা চলে, টানা এক সাফল্যের মাঝেই আছেন তিনি। মাছ চাষের নিত্য নতুন কৌশল থেকে শুরু করে বাজার পরিস্থিতি রপ্ত করেছেন। সেই মকবুল মোল্লা বর্তমানে খাবার মাছের চাষের পাশাপাশি ভীষণরকম ব্যস্ত রয়েছেন রঙিন মাছের চাষ নিয়ে। শুরু করেছেন রঙিন মাছ চাষের অভিযান।





মন্তব্য
(০)