একদিকে ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী অন্যদিকে গরুর খামারি চলছে মোবাইল ব্যবসা, চলছে গরুর খামার
ঢাকা উত্তরার উত্তরখান আটিপাড়ার হেলাল তালুকাদার তেমনি একজন। ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী হেলাল তালুকদার অনেকটা শখ থেকে গড়ে তোলেন প্রাণিসম্পদ ও দুগ্ধ খামার।
এখানে পরিচ্ছন্ন পরিবেশে আলাদা আলাদা শেডে পালন হচ্ছে ২০টি দেশি ষাড়, ৩০টি বিদেশি ষাড় এবং ৮০টি গাভী। খামারের প্রবেশ মুখেই দেশি গরুর শেড। এখানে সবগুলো গরু প্রায় একই সাইজের।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের বাছুর সংগ্রহ করে বেশ সময় নিয়ে বিক্রি উপযোগী করা হয় এই খামারের গরু। খামারের গরুর খাদ্যের ব্যাপারে বেশ সচেতন হেলাল তালুকদার। নিজে কাঁচা ঘাসও উৎপাদন করে থাকেন।





মন্তব্য
(০)