একটি ছাদে ত্রিশ উদ্যোক্তার ছাদকৃষি
ধানমণ্ডির একটি আবাসিক ভবনের ছাদ। আর পাঁচটি ছাদকৃষির মতোই। কিন্তু এখানে রয়েছে ত্রিশ বাসিন্দার কৃষি স্বপ্নের উদ্যোগ। এই ভবনের সব পরিবারকে কৃষিমুখি করার সাংগঠনিক কাজটি করেছেন একজন বাসিন্দা কামরুন্নাহার ডানা।
কামরুন্নাহার ডানা জাতীয় ব্যাটমিন্টন দলের সাবেক খেলোয়াড়। করোনার কঠিন সময়ে ঘরে অবরুদ্ধ না থেকে সব প্রতিবেশিকে নিয়ে ছাদে ওঠেন তিনি। শুরু করেন কৃষিকাজ। বলছেন, স্বপ্নের কিছুটা পুরণ করা গেছে।
উদ্যোগটি প্রত্যেকের, কিন্তু ফসল সবার। এই নীতিতেই দিনে দিনে সমৃদ্ধ হয়ে উঠছে এই ছাদকৃষি। উদ্যোক্তারা বলছেন, তাদের এই উদ্যোগটি হতে পারে সমন্বিত ছাদকৃষির একটি মডেল।





মন্তব্য
(০)