১১১ বছরের পুরনো রয়্যাল আইকোলকাম্প একটি পারিবারিক প্রতিষ্ঠান। বর্তমানে সাড়ে ছয় হেক্টর জমিতে তাদের নানামুখী কার্যক্রম। কৃষিভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও উপকরণের ম্যানুফেকচারিং-ই তাদের মূল ব্যবসা। এর পাশাপাশি কৃষির মূল উপকরণ মাটি, পানি ও জলবায়ু পরিবর্তনের নানান অনুসঙ্গ নিয়ে তাদের রয়েছে বিস্তর গবেষণা।
আগামী কৃষি, প্রযুক্তির কৃষি এ সত্য উপলব্ধি করে নেদারল্যান্ডসের মতো দেশগুলো এগিয়ে এসেছে বহুপথ। কৃষি সাফল্যই ভবিষ্যত অর্থনীতির মূল- এ কথাটিই স্পষ্ট হয়ে ওঠে তাদের কৃষিমুখী কর্মকাণ্ডে। যার উৎকৃষ্ট উদাহরণ রয়্যাল আইকোলকাম্প। আমাদের কৃষি অনুশীলন, গবেষণা ও কৃষি-বাণিজ্যের সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের কর্ম-দর্শন যোগাতে পারে অসীম অনুপ্রেরণা।





মন্তব্য
(০)