সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ট্যাগ বসানো কুমির পানগুছিতে, আতঙ্কে জেলেরা

সুন্দরবনের স্যাটেলাইট ট্যাগ বসানো চারটি কুমিরের মধ্যে একটি বিচরণ করছে পানগুছি, বলেস্বর ও কচা নদীর ত্রিমোহনায়। ফলে আতঙ্ক দেখা দিয়েছে এ অঞ্চলের রেনু পোনা সংগ্রহকারী জেলেদের মধ্যে।

মৎস্য

সুন্দরবনের স্যাটেলাইট ট্যাগ বসানো চারটি কুমিরের মধ্যে একটি বিচরণ করছে পানগুছি, বলেস্বর ও কচা নদীর ত্রিমোহনায়। ফলে আতঙ্ক দেখা দিয়েছে এ অঞ্চলের রেনু পোনা সংগ্রহকারী জেলেদের মধ্যে।

এর আগে লবণ পানির কুমিরের আচরণ ও গতিবিধি গবেষণার জন্য চারটি কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়। চারটির মধ্যে তিনটি কুমির সুন্দরবনের ভেতরে ঘোরাঘুরি করলেও একটি বের হয়ে লোকালয়ের দিকে এসেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কুমিরটি সুন্দরবন থেকে মোংলা, রামপাল পার হয়ে মোরেলগঞ্জের পানগুছি পিরোজপুরের কচা ও শরণখোলার বলেস্বর নদীর ত্রিমোহনায় অবস্থান করছে।

কুমিরের গতিবিধিতে নজর রাখা বিশেষজ্ঞ দলের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

এদিকে ত্রিমোহনায় কুমিরের অবস্থানের খবর জানাজানি হওয়ায় বাগদা চিংড়ির রেনু পোনা সংগ্রহকারী জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই নদীত নামছেন না। ফলে সাদা সোনাখ্যাত রেনু সরবরাহকারী মোরেলগঞ্জ-শরণখোলার আড়ৎগুলোতে রেনুর সংকট দেখা দিয়েছে।

মোরেলগঞ্জের সন্ন্যাসী লঞ্চঘ্ট আড়তের সেলিম জানান, কুমিরের অবস্থান তিন নদীর মোহনা খবরটি ছড়িয়ে পড়লে রেনু জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই আড়তে রেনুর সংকট দেখা দিয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সুন্দরবনের লোনা পানির চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্যাগ বসানো হয়েছে। পরে দেখা যাচ্ছে, তিনটি কুমির সুন্দরবনে ফিরে গেছে, তবে একটি বহু পথ ঘুরে এখন মোরেলগঞ্জের পানগুছি, পিরোজপুরের কচা ও শরণখোলার বলেস্বর নদীর ত্রিমোহনায় অবস্থান করছে। মাত্র ১২ দিনে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে কুমিরটি। কুমিরটি নিজের জন্য নিরাপদ পরিবেশ খুঁজতে দীর্ঘ এ পথ পাড়ি দিয়েছে বলেও জানান তিনি।

হাওলাদার আজাদ কবির আরও বলেন, সুন্দরবনের কুমির কোথায়, কীভাবে বিচরণ করে তা নিয়ে এর আগে বিস্তারিত কোনো গবেষণা হয়নি। আমরা প্রতি বছরই সুন্দরবনে কুমিরের কৃত্রিম প্রজনন ঘটিয়ে অবমুক্ত করে থাকি। এ পর্যন্ত বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে প্রায় ২০০ কুমির সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তবে তাদের গতিবিধি ও পরবর্তীতে তারা কোথায় যায় সেসব গবেষণা কখনো করা হয়নি। সে কারণেই স্যাটেলাইট ট্যাগ বসিয়ে এ গবেষণা করা হচ্ছে। ফলে আমরা কুমিরের আচরণ ও গতিবিধিতে আরও ভালোভাবে নজর রাখতে পারছি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহম্মদ নুরুল করিম জানান, আগে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে কচ্ছপের ওপর গবেষণা চালানো হয়েছিল। তবে কুমির নিয়ে সুন্দরবনে এটিই প্রথম গবেষণা। কুমির গবেষণার প্রকল্পটি হাতে নিয়েছে আইইউসিএন আর জিআইজেড। আগামী এক বছর এ কুমিরগুলোকে নজরদারিতে রাখা হবে। গবেষণা চালানো কুমিরের ভেতরে দুটি নারী ও দুটি পুরুষ রয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()