সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

‘টেংরা-সকিনা’য় পার ১০ বছর, বাঁচেনি একটি বাচ্চাও

বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে কুমির প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছর পার হয়েছে। তবে একটিও বাড়েনি কুমিরের সংখ্যা।

পরিবেশ

বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে কুমির প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছর পার হয়েছে। তবে একটিও বাড়েনি কুমিরের সংখ্যা।

স্থানীয়দের অভিযোগ, ডিম ফুটে বাচ্চা বের হলেও কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে বাঁচানো যায় না কুমিরের বাচ্চা। তবে বনবিভাগের দাবি, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাবে কুমিরের বাচ্চা বাঁচানো যাচ্ছে না।

জানা যায়, ২০১২ সালে টেংরাগিরি ম্যানগ্রোভ বনের মধ্যে ইকোপার্ক নির্মাণ করা হয়। তখন পার্কের মধ্যে দুটি কুমির নিয়ে চালু করা হয় কুমির প্রজননকেন্দ্র। টেংরাগিরি বনের নামে পুরুষ কুমিরটির নাম রাখা হয় 'টেংরা'। আর সকিনা গ্রামের পাশে এ বনাঞ্চল হাওয়ায় স্ত্রী কুমিরটির নাম রাখা হয় 'সকিনা'। প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছর পেরিয়ে গেছে। এসময়ে ডিম ফুটে বাচ্চাও দিয়েছে কুমির দুটি। তবে বাঁচেনি একটিও।

আরও পড়ুন: দর্শনার্থীর জন্য উন্মুক্ত দেশের প্রথম কুমির খামার

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর কুমির ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা হয়। কিন্তু বনবিভাগের লোকজন কুমিরের বাচ্চার সঠিকভাবে লালন-পালন না করায় একটিও এখন পর্যন্ত বাঁচানো যায়নি।

সোনাকাটা এলাকার রাজু, হাসান, মেহেদিসহ একাধিক বাসিন্দা জাগো নিউজকে বলেন, 'বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার অভাব ও উদাসীনতায় ১০ বছরেও কুমিরের কোনো বাচ্চাকে বাঁচানো যায়নি। অথচ বাচ্চাগুলো বেঁচে থাকলে রপ্তানির মাধ্যমে রাজস্ব আসতো। পাশাপাশি পর্যটকদেরও আকৃষ্ট করা যেতো।'

কুমিরদের ঠিকমতো খাবার দেওয়া হয় না বলেও অভিযোগ স্থানীয়দের। সকিনা এলাকার কে এম রিয়াজুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'প্রজননকেন্দ্রের কুমির দুটিকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না। ৩-৪ দিন পর পর দুটি ব্রয়লার মুরগি খেতে দেওয়া হয়। যা খেয়ে কুমির দুটি কোনোমতে বেঁচে আছে।'

আরও পড়ুন: 'মাছ ধরার পাস' নিয়ে সুন্দরবনে কাঁকড়া নিধন

বরগুনা ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আরিফ রহমান জাগো নিউজকে বলেন, টেংরাগিরি ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমিরের সংখ্যা বাড়লে পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ হতো।

তবে বনবিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রজননকেন্দ্রে বাচ্চা দেওয়ার পরে পুরুষ কুমিরটি বাচ্চা খেয়ে ফেলে। বাচ্চা সংগ্রহ করে নার্সিংয়ের জন্য যে ধরনের প্রশিক্ষিত ও দক্ষ জনবল দরকার তা আমাদের নেই। তাই বাচ্চা বাঁচাতে পারছি না।

কুমিরকে নিয়মিত খাবার না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'কুমির দুটিকে নিয়মিত খাবার দেওয়া হয়। নিয়মিত খাবার না দিলে ১০ বছর বাঁচিয়ে রাখা যেতো না।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()