সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

সুন্দরবনের গহিনে রান্না করা হরিণের মাংস ফেলে পালালেন শিকারিরা

সুন্দরবনের গহিনে বনরক্ষীদের দেখে হরিণের রান্না করা ৯ কেজি মাংস রেখে পালিয়েছেন শিকারিরা। তাদের ধরতে না পারলেও তিনটি নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

রান্নাবান্না

সুন্দরবনের গহিনে বনরক্ষীদের দেখে হরিণের রান্না করা ৯ কেজি মাংস রেখে পালিয়েছেন শিকারিরা। তাদের ধরতে না পারলেও তিনটি নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

খুলনা রেঞ্জের অধীন পাটকোষ্টা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২০ মে) ভোর ৫টার দিকে পাটকোষ্টা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা সুন্দরবনের গোনসা খালে অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে রান্না করা হরিণের মাংস ও ভাতসহ অন্যান্য সরঞ্জাম রেখে পালিয়ে যান শিকারিরা।

শ্যামা প্রসাদ রায় বলেন, 'ভোরে গোনসা খাল এলাকায় তিনটি নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আবছা দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথার দিকে ভাত খেতে বসছেন। এসময় আমাদের দেখে অন্তত ছয় ব্যক্তি ভাতের প্লেট রেখেই নৌকা থেকে লাফিয়ে গহিন বনের ভেতর পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করতে পারিনি। তবে পরিত্যক্ত নৌকা তল্লাশি করে কাঁকড়া ধরার সরঞ্জামাদি ও চারটি হাঁড়িতে রান্না করা হরিণের মাংস ও প্লেটে মাখনো ভাত পাওয়া যায়।'

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। জব্দ হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলমি শাকের অমলেট, সাধারণ খাবার থেকে অসাধারণ টুইস্ট

শাক সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর একটি খাবার। নিয়মিত শাক খেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে একই শাক দিয়ে একটু ভিন্ন ও সহজ রেসিপি করতে চাইলে শাক দিয়ে ডিমের অমলেট তৈরি করতে পারেন। ডিমের প্রোটিন শাকের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে, ফলে এটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ

জাগো নিউজ ২৪৫ মে ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

নারিকেল দিয়ে চিংড়ি ভাপা, রইলো রেসিপি

বাংলাদেশের রান্নাঘরে চিংড়ি মানেই আলাদা এক রকম উৎসবের আমেজ। আর যদি সেই চিংড়ি হয় নারিকেলের ঘ্রাণে ভরা ভাপা পদ, তাহলে তো কথাই নেই! সহজ উপকরণে তৈরি হলেও এই রেসিপির স্বাদ এতটাই সমৃদ্ধ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ থাকছে নারিকেল দিয়ে চিংড়ি ভাপার সহজ ও ঘরোয়া রেসিপি, যা আপনার দৈনন্দিন খাবার কিংবা ব

জাগো নিউজ ২৪৪ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()