সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সুনামগঞ্জে ১ হাজার কোটি টাকার ধান উৎপাদন

৩ হাজার ৭৪৭.১৮ বর্গকিলোমিটারের জেলা সুনামগঞ্জ। তার মধ্যে হাওর আছে সর্বমোট ১৩৭টি। তবে চলতি মৌসুমে প্রায় ছোট-বড় ৬০টি হাওরের আমন ধানের চাষাবাদ হয়েছে। বিশেষ করে এবার সুনামগঞ্জে তিন দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরের কৃষকেরা ছিলেন হতাশাগ্রস্ত। এমন অবস্থায় আমনের আবাদ নির্বিঘ্ন ও ফলন ভালো

পরিবেশ

৩ হাজার ৭৪৭.১৮ বর্গকিলোমিটারের জেলা সুনামগঞ্জ। তার মধ্যে হাওর আছে সর্বমোট ১৩৭টি। তবে চলতি মৌসুমে প্রায় ছোট-বড় ৬০টি হাওরের আমন ধানের চাষাবাদ হয়েছে। বিশেষ করে এবার সুনামগঞ্জে তিন দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরের কৃষকেরা ছিলেন হতাশাগ্রস্ত। এমন অবস্থায় আমনের আবাদ নির্বিঘ্ন ও ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

প্রান্তিক কৃষক আবু সায়হাম প্রায় ৩ লাখ টাকা খরচ করে ৫০ কেয়ার জমিতে আমন চাষ করেছিলেন। যেখান থেকে প্রায় ৮০০ মণ ধান পেয়েছেন। বর্তমানে বছরে খাওয়ার জন্য রেখে প্রায় ৮ লাখ টাকার ধান মাঠেই বিক্রি করেছেন। কৃষক আবু সায়হাম জাগো নিউজকে বলেন, 'হাওরাঞ্চলে এ বছর ধানের ফলন অন্য বছরের চেয়ে অনেক ভালো হয়েছে। এরই মধ্যে প্রতি মণ ধান ১১০০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত বিক্রি করছি।'

শুধু আবু সায়হাম নন, এরই মধ্যে সুনামগঞ্জে প্রায় ২ লাখ কৃষক আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কেউ হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটছেন, কেউ সেই ধান গোলায় তুলছেন, কেউবা মাঠেই ধান শুকিয়ে বস্তাবন্দি করে প্রতি মণ ১১০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি করছেন।

এ বছর জেলায় ২৫ প্রজাতির ধান চাষ করেছেন প্রান্তিক কৃষকেরা। যার মধ্যে বিনা-১৭, ব্রি-৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি-৮৭ বেশি চাষ হয়েছে। এসব চাষ হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায়। যেখান থেকে প্রতি বিঘা জমিতে ১৪-১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪.৫ মেট্রিক টন।

এদিকে হাওরের কৃষক সুফিয়ান, বাদশা ও এখলাসুর রহমান জাগো নিউজকে বলেন, 'গত বছরের চেয়ে এ বছর আমন ধানের ফলন ভালো হওয়ায় আমরা অনেক খুশি। সেই সাথে বন্যায় যে ক্ষতি হয়েছে; সেটাও কাটিয়ে উঠতে পারবো।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে অর্জিত হয়েছে প্রায় ৮৩ হাজার ৪৯৫ হেক্টর। যেখান থেকে ৩ লাখ ২১ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হবে। যার বাজারমূল্য ১ হাজার কোটি টাকারও বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকে বলেন, 'আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা নিরাপদে ধান কাটা, মাড়াই, ঝাড়াই, শুকানো শেষে গোলায় তুলছেন। এরই মধ্যে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()