স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২০ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, সাংবাদিক ফোরামের কনভেনর ও সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর ও সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন, ফোরামের সভাপতি হাসান ওয়ালী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহনেওয়াজ নিজাম, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এসকে শাওন, মাজহারুল ইসলাম তামিম, কার্যনির্বাহী সদস্য সাজিয়া আফরিন সৃষ্টি, রায়হান খান আকাশ, সদস্য মরিয়ম আজিজ মওরিন ও সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে গন্ধরাজ, জবা, হাসনাহেনা, আনার, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
আরএইচ/এমকেএইচ





মন্তব্য
(০)