সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

সরবরাহ কমার অজুহাত, দাম বেড়েছে দেশি ফলের

গত কয়েকদিন নানা অপ্রীতিকর ঘটনার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ পুরো দেশ। বাজারে কমতে শুরু করেছে তরকারি ও মাছ-মুরগির দাম। তবে এখনও ঊর্ধ্বমুখী আম, পেয়ারা, পেঁপেসহ দেশি ফলের দাম। বাজারে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে এসব পণ্যের দাম।

মৎস্য

গত কয়েকদিন নানা অপ্রীতিকর ঘটনার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ পুরো দেশ। বাজারে কমতে শুরু করেছে তরকারি ও মাছ-মুরগির দাম। তবে এখনও ঊর্ধ্বমুখী আম, পেয়ারা, পেঁপেসহ দেশি ফলের দাম। বাজারে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে এসব পণ্যের দাম।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভরা মৌসুমেও দেশি ফল সাধারণের নাগালের বাইরে, যা অন্য বছরের একই সময়ে প্রায় অর্ধেক দাম ছিল। এদিন বাজারে ল্যাংড়া বড় সাইজের আমের দাম চাওয়া হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। ছোট আকারের ল্যাংড়া আম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগেও ল্যাংড়া বড় আম ১৫০ টাকা, ছোট আম ১২০ টাকায় বিক্রি হয়েছিল।

বারি আম এক সপ্তাহ আগে ৮০ টাকায় বিক্রি হলেও এখন এ আম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। সুরমা ফজলি এক সপ্তাহ আগেও ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ফজলি আম সপ্তাহে আগে ৯০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

দাম বেড়েছে লটকন, ড্রাগন, পেয়ারা ও পেঁপের দাম। এক সপ্তাহ আগে লটকন বিক্রি হয়েছে ১২০ টাকায় এখন ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ড্রাগন ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এখন বাজারে এ ফলটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। কেজিতে ২০ টাকা বেড়ে পেয়ারা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়।

তবে দাম অপরিবর্তি রয়েছে আনারস, আমড়া, জামবুরার (বাতাবি লেবু) এবং কাঁঠালের। রাজধানীর বিভিন্ন বাজারে আকারভেদে প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। প্রতি কেজি আমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। প্রতি পিস জামবুরা (বাতাবি লেবু) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। তবে ছোট আকারের জামবুরা কিছু কিছু এলাকায় ৩০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

বাজারে হু হু করে মৌসুমি ফলের দাম বাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে গেছে এ কারণে দাম বেড়েছে ফলের। ক্রেতারা বলছেন, কারফিউ পুঁজি করে সুজোগ সন্ধানি ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বেশি মুনাফার আশায়।

এ বিষয়ে সেগুনবাগিচা বাজারের ক্রেতা বোরহান উদ্দিন জাগো নিউজকে বলেন, এক সপ্তাহ আগেও ফলের দাম কম ছিল। সড়কে বিশৃঙ্খলা থাকাকালীনও দাম কমেছিল আম, পেয়ারাসহ অন্য ফলের। এখন কারফিউকে ইস্যু বানিয়ে দাম বাড়ানো হয়েছে। এখানে ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে এর পেছনে।

তবে এ ক্রেতার অভিযোগ মানতে নারাজ বিক্রেতা তারিক আবেদিন। তিনি জাগো নিউজকে বলেন, অনেক গাড়ির মালিক পণ্যসহ ভয়ে ঢাকায় আসতে চাচ্ছেন না। এতে বাজারে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। পাইকারে দাম বেশি হওয়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে।

ইএআর/এমআইএইচএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()