সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সরবরাহ কম, মৌসুমেও চড়া দাম ইলিশের

ইলিশের মৌসুম চলছে। বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে।

মৎস্য

ইলিশের মৌসুম চলছে। বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। আর ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১৬৫০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। অন্যদিকে, নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কম। তবে নদী-সাগরে যত বেশি মাছ ধরা পড়বে তত দাম কমবে। এখন মৌসুমের শুরু তাই মাছ বেশি আসছে না। যা আসছে এগুলোর মধ্যে বড় মাছ কম। বেশিরভাগ ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। ৫০০ গ্রামের নিচের ইলিশ রয়েছে অনেক।

কারওয়ান বাজারে খুচরা ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। আর এক কেজির নিচে ইলিশ (৭০০-৯০০ গ্রাম) ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলোর বেশিরভাগই নদীর মাছ বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে, ঢাকার অলিগলির বাজারেও ইলিশের দাম চড়া। রাজধানীর পেয়ারাবাগ বাজারে গিয়ে দেখা গেছে বড় ইলিশ নেই। সেখানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এ বাজারে জাটকা ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বাজারের বিক্রেতা মোক্তার হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে মাছ কম মনে হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর ফুল সিজনে ইলিশের দাম আরও কমবে।

বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ টাকা দিয়ে বড় ইলিশ কেনা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মোটামুটি ৮০০ গ্রাম ওজনের একটা ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।

কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছেন পুলিশ সদস্য আব্দুল হাকিম। তিনি বলেন, কয়েক দোকানে দাম জিজ্ঞেস করেছি। মাছ আর টাকায় মিলছে না। পাঙাশ আর তেলাপিয়া কিনে নিয়েছি।

কেজিতে ১০০০-১২০০ টাকা ছাড়া ইলিশ কেনা সম্ভব না বলে জানিয়েছেন বেসরকারি চাকরিজীবী রবিউল হাসান জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়ায় অনেক জেলে সাগরে জেতে পারে না। কিন্ত আবহাওয়া ভালো হলে ইলিশ ধরা পড়ে। কিন্ত দালাল মধ্যস্বত্বভোগীদের কারণে দাম অনেক বেশি। বাজারদর নিয়ন্ত্রণ করা না গেলে শহরের মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না। আরএএস/এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()