সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

সরবরাহ বাড়লেও ইলিশের দামে আগুন

মৌসুমের শেষ সময়ে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে প্রভাব পড়েনি দামে। চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে সরবরাহ কম। এজন্য দাম চড়া।

মৎস্য

মৌসুমের শেষ সময়ে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে প্রভাব পড়েনি দামে। চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে সরবরাহ কম। এজন্য দাম চড়া।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় মুখরিত থাকে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। একমাস আগে এখানে দৈনিক ইলিশের সরবরাহ ছিল দেড়শ থেকে দুইশ মণ। এখন ইলিশের সরবরাহ ৩০০-৪০০ মণ বেড়েছে। সে অনুপাতে ইলিশ বিক্রি হওয়ার কথা ছিল ১২০০-১৩০০ টাকা কেজি। কিন্তু চিত্র ভিন্ন। এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-১৭০০ টাকায়। এতে ক্ষুদ্ধ ক্রেতারা।

পদ্মা ও মেঘনায় মাছ ধরেন আলমগীর সৈয়াল, সোলেমান মোতায়ের ও মুসা পাটোয়ারী। তারা বলেন, 'এখন ইলিশের ভরা মৌসুম যাচ্ছে। নদীতে কিছুটা ইলিশ কম পাওয়া গেলেও আড়তে দাম বেশি। আমাদের কাছ থেকে ইলিশ কিনে সেটি নিলামে দাম তুলে আরও দামে বেশি বিক্রি হয়। এরপর কয়েক হাত রদবদল হয়। যে কারণে দাম বেশি।'

চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়েজ ঢালী ও নবীর হোসেন বলেন, 'মাছঘাটে কয়েকদিন ধরে প্রচুর ক্রেতা আসছেন। তবে আগের তুলনায় ইলিশের সরবরাহও বেড়েছে কিন্তু দাম কমেনি। দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হয়। মাছের তুলনায় ক্রেতা বেশি, যে কারণে দামও বেশি। বর্তমানে প্রতিকেজি ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এককেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকায়।

তিনি বলেন, প্রতিদিন সরবরাহের ওপর ইলিশ দাম নির্ধারণ হয়ে থাকে। এখানে কোনো সিন্ডিকেট নেই। চাহিদার কারণে দাম একটু বেশি।

চাঁদপুর শহরের বাসিন্দা ইব্রাহিম খলিল। তিনি বলেন, 'স্বজনদের জন্য ঢাকায় পাঠাতে ৭৮ কেজি ইলিশ কিনেছি। প্রতিকেজির দাম পড়েছে ১৬০০-১৭০০ টাকা। আরও বেশি কেনার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে কিনতে পারিনি।'

নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা এস এম শাহীন বলেন, 'ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর মাছঘাটে এসেছি কম দামে ইলিশ কিনতে। কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র। ইলিশের দাম অনেক বেশি। এককেজি ওজনের ইলিশ ১৭০০ টাকা চায়। কী কারণে দাম এত বেশি বুঝতে পারছি না। এখানে সিন্ডিকেট কাজ করে। মানুষ অসহায় তাদের কাছে।'

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ৫০০-৭০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে এক হাজার মণ ইলিশও আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ কিনতে আসছেন ক্রেতারা। তবে ইলিশের সরবরাহের কোনো ঠিক নেই। সরবরাহ কম আবার চাহিদা যদি বেশি থাকে, তাহলে দাম এমনিতেই বেড়ে যায়। আশা করছি সামনে সরবরাহ বাড়লে দামও কমবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()