সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ সেপ্টেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাক

পরিবেশ

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পোশাককর্মী সুরক্ষা চুক্তিতে কিছু ব্র্যান্ডের সই, অপেক্ষায় বাকিরাবাংলাদেশের পোশাকখাতে নিয়োজিত লাখ লাখ কর্মীর সুরক্ষায় নতুন চুক্তিতে সম্মতি দিয়েছে বিশ্বের নামিদামি অন্তত ৮০টি ব্র্যান্ড। এরই মধ্যে চুক্তিটিতে সই করেছে কয়েকটি প্রতিষ্ঠান। বাকিরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সই করবে বলে আশা করা হচ্ছে। গত বুধবার (১ সেপ্টেম্বর) প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মার্কস অ্যান্ড স্পেনসার, জন লুইস, আসোস, এইচঅ্যান্ডএম, জারার মালিক ইন্ডিটেক্স, নিউ লুকসহ ৮০টির বেশি প্রতিষ্ঠান আইনত বাধ্যতামূলক চুক্তিতে সম্মতি জানিয়েছে। এতে সইয়ের অপেক্ষায় রয়েছে প্রাইমার্ক, নেক্সট, জেডি স্পোর্টসের মতো ব্র্যান্ডগুলো।

বায়ুদূষণ না থাকলে ৬.৭ বছর বেশি বাঁচতো বাংলাদেশিরা: গবেষণাবাংলাদেশিদের জীবন থেকে গড়ে প্রায় সাত বছর কেড়ে নিচ্ছে তীব্র বায়ুদূষণ। বাতাসের বিষাক্ত কণাগুলো সহনীয় মাত্রায় থাকলেও এ দেশের মানুষ হয়তো ৬ দশমিক ৭ বছর বেশি বাঁচতে পারতো। বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। শিকাগোভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সবশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা পূরণ হলে এ দেশের মানুষের গড় আয়ু আরও প্রায় সাত বছর বেড়ে যেতো।

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যুযুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারি বৃষ্টি এবং আকস্মিক বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অনেক লোকজন নিজেদের বাড়ি-ঘরে বন্যার পানিতে আটকা পড়েছেন। পানিতে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই দুর্যোগকে 'ঐতিহাসিক আবহাওয়া পরিস্থিতি' বলে উল্লেখ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টায় কমপক্ষে ৮ সেন্টিমিটার বা ৩ ইঞ্চি বৃষ্টি হয়েছে।

এবার আফগান টিভির মর্নিং শো'র উপস্থাপনায় নারীতালেবানের নিয়ন্ত্রণের পর পরই দেশটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। এবার টোলো টিভির মর্নিং শো'র উপস্থাপনায় দেখা গেল আরও এক নারীকে। তালেবান ক্ষমতা গ্রহণের পর হয়তো অনেকেই ভেবেছিলেন যে, নারীদের আর সংবাদ উপস্থাপনা বা টেলিভিশনের কোনো অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে না। কিন্তু দিন দিন সেই ভুল ভাঙছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, টোলো টিভি তাদের মর্নিং শো আবারও সম্প্রচার শুরু করেছে এবং সেখানে নারী উপস্থাপিকা অনুষ্ঠান পরিচালনা করেছেন।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেনকাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে নিজের বাসভবনে তিনি মারা যান। খবর আনন্দবাজার পত্রিকার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন।

নাইজেরিয়ায় ফের ৭৩ শিক্ষার্থী অপহরণনাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে বন্দুকধারীরা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আল জাজিরার।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শিহু এক বিবৃতিতে জানিয়েছেন, কায়া গ্রামের একটি সরকারি স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। এসময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরণ করে শিক্ষার্থীদের।

বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থ নিয়ে বিপাকে জার্মান সেন্ট্রাল ব্যাংকবন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পাঁচ কোটি ইউরো (৫ কোটি ৯০ লাখ ডলার) নিয়ে চরম অনিশ্চয়তায় জার্মানির সেন্ট্রাল ব্যাংক। চলতি বছর জুলাই মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশটি। ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী, বন্যায় জার্মানিতে ১৮০ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ইউরো। এবার দেশটির সেন্ট্রাল ব্যাংক জানাল বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়া টাকার কথা। খবর এপির।

জার্মানির কেন্দ্রীয় বুন্দেস ব্যাংক বুধবার জানায়, বন্যার পানিতে ভিজে যাওয়া, পুড়ে যাওয়া এবং কর্দমাক্ত টাকা প্রত্যেক ব্যাংক জমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। এসব ক্ষতিগ্রস্ত অর্থ শুকানো হচ্ছে, প্রক্রিয়াজাত করা হযচ্ছে এবং এরপর মেইঞ্জের একটি কেন্দ্রে ধ্বংস করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে পরে তা বিশ্লেষণ করে মালিকদের ফেরত দেওয়া হচ্ছে।

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়াবুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সোফিয়া গ্লোব নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং আলোচনার ভিত্তি কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলিতে শিক্ষার্থী নিহত, আটক ১যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি স্কুলে দুর্বৃত্তের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

বুধবার কর্তৃপক্ষ উইনস্টন-সালেমের মাউন্ট টাবর হাইস্কুলে এ হামলার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি প্রকাশ করা হয়নি সন্দেহভাজন ব্যক্তির নাম, পরিচয়। পুলিশ জানিয়েছে, গুলিতে গুরুতর আহত শিক্ষার্থী উইলিয়াম চ্যাভিস রায়নার্ড মিলারকে হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়।

৮০ বছর পর বিরল ঘটনার সাক্ষী শ্রীলঙ্কা৮০ বছর পর বিরল ঘটনার সাক্ষী হলো শ্রীলঙ্কা। দেশটিতে যমজ শাবকের জন্ম দিয়েছে একটি হাতি। মঙ্গলবার দেশটির প্রধান হাতির আশ্রয়স্থল পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী সুরাঙ্গী নামের একটি হাতি যমজ শাবকের জন্ম দেয়, যা একটি বিরল ঘটনাই বলা যায়। অনেক প্রাণীই একাধিক সন্তানের জন্ম দিলেও হাতির ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। সদ্যজাত ওই শাবক দুটি পুরুষ বলে জানা গেছে।

শ্রীলঙ্কার হাতি বিশেষজ্ঞ জয়ন্ত জয়েওয়ার্দেনে জানিয়েছেন, দেশটিতে ১৯৪১ সালের পর অর্থাৎ ৮০ বছর পর প্রথমবারের মতো যমজ শাবকের জন্ম দিলো কোনো হাতি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()