সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

সোনাদিয়ায় দেখা মিললো বাঘসদৃশ প্রাণী, দ্বীপজুড়ে আতঙ্ক

কক্সবাজারের সোনাদিয়ায় বাঘ দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে বাঘের অবয়ব। এ ঘটনা প্রচারের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পরিবেশ

কক্সবাজারের সোনাদিয়ায় বাঘ দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে বাঘের অবয়ব। এ ঘটনা প্রচারের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ছবিতে দেখা যায়, সোনাদিয়ার প্যারাবন থেকে বের হয়ে খালের কিনারায় দাঁড়িয়ে আছে বাঘটি। ক্যামেরার লেন্স ও সূর্যের রশ্মি মুখোমুখি হওয়ায় স্তন্যপায়ী এ প্রাণীটি কিছুটা অষ্পষ্ট।

বনবিভাগের সহযোগী বননিরাপত্তা সংরক্ষণ কমিটির সদস্য মোহাম্মদ ফরহাদ ছবিটি তুলেছেন।

ফরহাদ জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সোনাদিয়ায় তারা টহলে যাচ্ছিলেন। খাল বেয়ে যাওয়া নৌকায় বনবিভাগের সদস্যরাও ছিলেন। হঠাৎ প্যারাবনের দিকে চোখ পড়তেই দেখতে পান বাঘ। ছবি তুলতে শুরু করেন তিনি। ভিডিও করেন। তবে সূর্যের মুখোমুখি হওয়ায় প্রাণীটিকে কোনোভাবেই লেন্সে কব্জা করতে পারছিলেন না।

পরে সবাই মিলে ছবি বিশ্লেষণ করে জানান, ছবির স্তন্যপায়ী প্রাণীটি বাঘ। তবে প্রাথমিক ধারণা, এটি একটি মেছোবাঘ। সাইজে একটা বড় কুকুরের সমান।

তবে ছবিটি বাঘের আকৃতির সঙ্গে মেলাতে পারলেও ফরহাদরা এখনো নিশ্চিত নন যে, এটি মেছো নাকি আসল বাঘ। মেছো বাঘ যদি হয় তবে ভয়ের কিছু নেই বলে দাবি বনকর্মীদের।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল বলেন, এটি মেছোবাঘ বা বনবিড়াল—বনবিভাগের এমন কথায় বিশ্বাস করতে পারছেন না সোনাদিয়ার বাসিন্দারা। যে ছবি প্রকাশ পেয়েছে, তা দেখে সোনাদিয়ার মানুষ আতঙ্কে আছেন।

উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এম আনিসুর রহমান বলেন, আমাদের টহলটিম বাঘাকৃতির প্রাণীটি স্বচক্ষে দেখেছে। তারা জানিয়েছেন, এটা বনবিড়ালের বড় প্রজাতি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, উপকূলীয় বনের মহেশখালী ও কক্সবাজারের উপকূলের বনে বনবিড়াল ও মেছোবাঘের বিচরণ রয়েছে। মাঝে মধ্যে সাইজে বড় মেছোবাঘ ও বনবিড়ালের দেখা মিলে। হঠাৎ দেখলে এগুলোকে বাঘ বা চিতাবাঘ বলে ভুল করেন অনেকে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরের বেশ কয়েকটি মেছোবাঘ ও বনবিড়াল মানুষের কবল থেকে উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাদিয়া দ্বীপে দেখা মেলা বাঘের অবয়বের প্রাণীটি এ দু প্রজাতির কোনো একটি। এখানে বাঘের অস্তিত্ব সহজতর নয়। এরপরও উপকূলীয় বনকর্মী ও আমরা এলাকায় নজর রাখছি।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()