সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

সময়ের আগেই দিনাজপুরের বাজারে লিচু, দাম চড়া

দিনাজপুরের বাজারে সময়ের আগেই উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের লিচু। স্বাদে টক আর রঙে কাঁচাপাকা হলেও চড়া দামে এসব লিচু কিনছেন উৎসুক ক্রেতারা। তবে কৃষি বিভাগ বলছে, এসব লিচু পূর্ণাঙ্গ রূপ নিয়ে বাজারে আসতে এখনও অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

ফল

দিনাজপুরের বাজারে সময়ের আগেই উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের লিচু। স্বাদে টক আর রঙে কাঁচাপাকা হলেও চড়া দামে এসব লিচু কিনছেন উৎসুক ক্রেতারা। তবে কৃষি বিভাগ বলছে, এসব লিচু পূর্ণাঙ্গ রূপ নিয়ে বাজারে আসতে এখনও অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

সোমবার (১১ মে) সকালে শহরের বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দিনাজপুরের নিউ মার্কেট, থানা মোড়, বাহাদুর বাজার ও পুলহাটসহ বিভিন্ন স্থানে প্রতি ১০০ মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। মূলত বছরের নতুন ফল হিসেবে কৌতূহলী ক্রেতারা চড়া দামেই এসব লিচু কিনছেন। তবে ক্রেতাদের অভিযোগ, লিচুগুলো পরিপক্ব না হওয়ায় খেতে টক লাগছে।

নিউ মার্কেটে রানা নামে এক বিক্রেতা বলেন, এই বছর আজকেই প্রথম বাজারে লিচু উঠেছে। ১০০ লিচু ৩০০ টাকায় বিক্রি করছি। উৎসুক ক্রেতারা মাদ্রাজি জাতের এই লিচু কিনছেন।

থানা মোড়ের বিক্রেতা মো. রাকিব হাসান বলেন, বাজারে যে লিচু উঠেছে সেটি এখনও পরিপক্ব হয়নি, তবে লিচু খুব তাড়াতাড়ি বাজারে আসছে জানান দেওয়ার জন্য বাজারে তুলেছি। এই লিচু বিক্রি করে আমাদের লজ হবে।

আকাশ নামে এক ক্রেতা বলেন, নতুন ফল দেখে লোভ সামলাতে না পেরে ১০০ লিচু কিনলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ব হয়নি। খেতে টক মিষ্টি, এখনও সময় লাগবে। তবুও নিলাম মৌসুমি ফল হিসেবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জামান বলেন, বাজারে এখন যে লিচু পাওয়া যাচ্ছে তা কোনোভাবেই পরিপক্ব নয়। এগুলো খাওয়া ঠিক হবে না। পরিপক্ব ও সুস্বাদু লিচু বাজারে আসতে আরও প্রায় ১০-১২ দিন সময় লাগবে। অপরিপক্ব ফল খাওয়ার বিষয়ে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজন।

এমদাদুল হক মিলন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()