সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

রান্নাঘরের পাশেই গড়ে তুলুন ছোট কিচেন গার্ডেন

রান্নাঘরের জানালার পাশে, বারান্দার কোণে বা ছোট ছাদে কীভাবে কিচেন গার্ডেন শুরু করবেন: জায়গা বাছাই, কোন গাছ লাগাবেন, মাটি, সার ও টব এবং নিয়মিত যত্নের পরামর্শ।

বাজার থেকে কেনা শাক, সবজির বদলে নিজের হাতে ফলানো টাটকা ধনেপাতা, পুদিনা কিংবা মরিচ দিয়ে রান্না করতে পারলে মন্দ হয় না! অনেকেরই ইচ্ছা থাকে বাড়ির এক কোণে ছোট বাগান তৈরি করার। কিন্তু জায়গার অভাব, গাছের যত্ন নেওয়ার ঝক্কি কিংবা কোথা থেকে শুরু করবেন, তা বুঝতে না পেরে সেই শখ আর পূরণ হয় না। অথচ বড় ছাদ বা বিশাল বারান্দার প্রয়োজন নেই।

রান্নাঘরের জানালার পাশে, বারান্দার এক কোণে কিংবা ছোট্ট ছাদেই তৈরি করতে পারেন নিজের কিচেন গার্ডেন। শীতের মৌসুমে শাকসবজি চাষের সুযোগও বেশি। কীভাবে শুরু করবেন এই বাগান?

জায়গা বাছাই করুন বুঝেশুনে

কিচেন গার্ডেন তৈরির প্রথম শর্ত উপযুক্ত জায়গা নির্বাচন। রান্নাঘরের জানালার চওড়া তাক, বারান্দার কোণ, ছাদ কিংবা গ্রিলের পাশে ছোট্ট জায়গা-যেকোনোটিই হতে পারে আপনার বাগান। তবে এমন জায়গা বেছে নিন, যেখানে প্রতিদিন অন্তত ৪-৬ ঘণ্টা সূর্যের আলো পৌঁছয়। গাছের বেড়ে ওঠার জন্য আলো-বাতাস অত্যন্ত জরুরি। পাশাপাশি গাছে নিয়মিত পানি দেওয়ার সুবিধাও থাকতে হবে। জায়গা ছোট হলে ঝুলন্ত টব কিংবা দেওয়ালে লাগানো প্ল্যান্টার ব্যবহার করতে পারেন।

কোন কোন গাছ লাগাবেন?

শুরুতেই খুব বেশি গাছ লাগানোর প্রয়োজন নেই। সহজে বেড়ে ওঠে এবং রান্নায় নিয়মিত ব্যবহার হয়, এমন গাছ দিয়ে শুরু করুন। ধনেপাতা, পুদিনা, তুলসি, কারিপাতা, মেথিশাক, পালং শাক, কাঁচা মরিচ ও টমেটো লাগাতে পারেন। একটু বেশি জায়গা থাকলে বেগুন, ঢ্যাঁড়শ কিংবা লাউয়ের মতো সবজিও চাষ করতে পারেন। তবে কোন গাছ কতটা রোদ ও পানি চায়, তা আগে জেনে নিন। শীতকালে পালং, ধনেপাতা, মেথি ও টমেটো চাষের জন্য উপযুক্ত সময়।

মাটি, সার ও টবের দিকে নজর

ছোট জায়গায় বাগান করলে হালকা ও সহজে সরানো যায়, এমন টব বেছে নেওয়া ভালো। ১০-১২ ইঞ্চির টব, কাপড়ের গ্রো ব্যাগ কিংবা পানি বের করার ছিদ্রযুক্ত প্ল্যান্টার ব্যবহার করতে পারেন। মাটি তৈরির ক্ষেত্রে বাগানের মাটি, জৈব সার বা ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট সমপরিমাণে মিশিয়ে নিন। এতে মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং গাছের বৃদ্ধিতেও সুবিধা হবে। খেয়াল রাখবেন টবের নিচে যেন অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে।

নিয়মিত যত্ন নিলেই মিলবে ফল

কিচেন গার্ডেন তৈরি করলেই দায়িত্ব শেষ নয়। গাছের নিয়মিত যত্ন নেওয়াও জরুরি। সকালবেলা গাছে পানি দেওয়া ভালো। তবে প্রতিদিন জল দেওয়ার আগে টবের মাটি পরীক্ষা করুন। মাটি শুকিয়ে গেলে পানি দিন, কিন্তু টবে যেন পানি জমে না থাকে। মাঝেমধ্যে মাটি আলগা করে দিন এবং শুকনো পাতা ও ডাল ছেঁটে ফেলুন। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন অনুযায়ী জৈব সার ব্যবহার করুন। পাতায় পোকা বা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। প্রয়োজনে নির্দেশনা মেনে নিম তেলের মিশ্রণ স্প্রে করতে পারেন।

কিচেন গার্ডেনের উপকারিতাও কম নয়

বাড়িতে ছোট বাগান থাকলে রান্নার জন্য প্রয়োজনীয় কিছু শাকপাতা ও সবজি হাতের কাছেই পাওয়া যায়। বাজারের ওপর নির্ভরতা কিছুটা কমে, পাশাপাশি নিজের হাতে ফলানো খাবার খাওয়ার আনন্দও আলাদা। তবে নিজে চাষ করলেই যে সবজি সম্পূর্ণ কীটনাশকমুক্ত হবে, এমন নয়। সঠিক পরিচর্যা ও নিরাপদ চাষপদ্ধতি মেনে চলতে হবে।

রান্নাঘরের সবজির খোসা ও অন্যান্য জৈব বর্জ্য দিয়ে কম্পোস্ট তৈরি করতে পারেন। এতে বর্জ্যের পরিমাণ কমবে, আবার বাগানের জন্যও জৈব সার পাওয়া যাবে। গাছের পরিচর্যা করতে গিয়ে হালকা শরীরচর্চাও হয়ে যায়। সবুজের মধ্যে কিছুটা সময় কাটালে মন ভালো থাকে, কমতে পারে দৈনন্দিন একঘেয়েমিও।

কয়েকটি টব, সামান্য মাটি আর নিয়মিত যত্ন দিয়েই শুরু হোক আপনার কিচেন গার্ডেন। নিজের হাতে ফলানো প্রথম ধনেপাতা কিংবা মরিচ রান্নায় ব্যবহার করার আনন্দই হবে এই ছোট বাগানের সবচেয়ে বড় প্রাপ্তি।

সূত্র: রিয়েল হোমস, গুড হাউজকিপিং

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

আঙিনা কৃষি

সম্পর্কিত খবর

টবে চারা বসানোর আগে মাটি তৈরি: বাগানের মাটি, জৈব সার আর কোকোপিটের অনুপাতছাদকৃষি

টবে চারা বসানোর আগে মাটি তৈরি: বাগানের মাটি, জৈব সার আর কোকোপিটের অনুপাত

ছাদ বা বারান্দার টবে গাছ ভালো রাখতে আগে মাটি তৈরি করে নিতে হয়: সাধারণভাবে ৪০ শতাংশ বাগানের মাটি, ৩০ শতাংশ পচা গোবর বা ভার্মি কম্পোস্ট এবং ৩০ শতাংশ কোকোপিট বা মোটা বালি।

এই সময়২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
জৈব

রান্নাঘরের উচ্ছিষ্টে সার, নিমপাতায় বালাইনাশক: শ্যামনগরের সরমার বিষমুক্ত আঙিনা

সাতক্ষীরার শ্যামনগরের সরমা রানী বসতভিটার ৩৩ শতাংশে রাসায়নিক ছাড়া সবজি ফলান, রান্নাঘরের উচ্ছিষ্টে সার আর নিমপাতা-রসুনে বালাইনাশক বানান; তাঁর বীজব্যাংকে প্রায় ৮০ ধরনের দেশি বীজ, প্রশিক্ষণ দিয়েছেন প্রায় ৬০০ নারীকে।

প্রথম আলো২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
হৃদ্‌রোগের পর আঙিনায় শুরু, এখন পাঁচ একরে ৩৫ ধরনের ফলের বাগানফল

হৃদ্‌রোগের পর আঙিনায় শুরু, এখন পাঁচ একরে ৩৫ ধরনের ফলের বাগান

ময়মনসিংহের ফুলবাড়িয়ার শিক্ষক কাজিম উদ্দিন হৃদ্‌রোগের পর চিকিৎসকের পরামর্শে বাড়ির আঙিনায় ফলগাছ লাগান; এখন পাঁচ একরে প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত, মাল্টা থেকে বছরে চার-পাঁচ লাখ টাকা বিক্রি।

প্রথম আলো২৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)