সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

সিংহী খুঁজতে হলিউডি কায়দায় অভিযান, মিললো বুনো শুয়োর

শান্ত শহরের রাস্তায় হঠাৎ করেই হেঁটে বেড়াচ্ছে একটি সিংহী। অনেকেই আবার সেটিকে নিজের চোখে দেখেছেন। জানতে পেরে হেলিকপ্টার, অসংখ্য পুলিশের গাড়ি, শতাধিক পুলিশ সদস্য নিয়ে হলিউডি কায়দায় তল্লাশি অভিযানে নামে শহর কর্তৃপক্ষ। সবশেষে জানা যায়, শহরে কোনো সিংহী নেই। যে প্রাণীটিকে দেখা গেছে, সেটি মূলত একটি শুয়োর।

পরিবেশ

শান্ত শহরের রাস্তায় হঠাৎ করেই হেঁটে বেড়াচ্ছে একটি সিংহী। অনেকেই আবার সেটিকে নিজের চোখে দেখেছেন। জানতে পেরে হেলিকপ্টার, অসংখ্য পুলিশের গাড়ি, শতাধিক পুলিশ সদস্য নিয়ে হলিউডি কায়দায় তল্লাশি অভিযানে নামে শহর কর্তৃপক্ষ। সবশেষে জানা যায়, শহরে কোনো সিংহী নেই। যে প্রাণীটিকে দেখা গেছে, সেটি মূলত একটি শুয়োর।

গত বুধবার (১৯ জুলাই) এমন খবরে হুলস্থুল কাণ্ড ঘটে যায় জার্মানির ক্লাইনমাঁখো শহরে। অজানা প্রাণীর আতঙ্কে অস্থির হয়ে পড়ে রাজধানী বার্লিনের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৪ মাইল দূরের শহরটির ২০ হাজার বাসিন্দা।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওর সূত্র ধরে পুলিশ কর্মকর্তারাসহ সবাই ধরে নেন শহরে আসলেই একটি সিংহী ঘুরে বেড়াচ্ছে। এতেই ঘাবড়ে যান সবাই। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করার পাশাপাশি বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

Lioness in Berlin? Authorities in the German capital and Brandenburg are still searching for a large cat-like animal that was spotted by both citizens and the police. pic.twitter.com/ajMoIvqi0L

পরে সিংহীটির খোঁজে ৩০ ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস অভিযান। তন্ন তন্ন করে খোঁজা হয় পুরো শহর। শেষমেষ সিংহীটিকে না পেয়ে অভিযান শেষ ঘোষণা করে শহর কর্তৃপক্ষ। পরে সংবাদ সম্মেলনে স্থানীয় মেয়র মাইকেল গ্রুবার্ট জানান, ভিডিওতে দেখা অজানা প্রাণীটি আসলে সিংহী নয়, সম্ভবত একটি বুনো শুয়োর ছিল।

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীর ভিডিও ফুটেজটি দুজন বন্যপ্রাণী বিশেষজ্ঞকে দেখানো হয়। তারা এটি বিশ্লেষণ করে বলেছেন, প্রাণীটি আসলে সিংহী নয়। তাছাড়া ব্যাপক তল্লাশি চালিয়েও শহরে কোনো সিংহ বা বাঘ গোত্রীয় প্রাণীর সন্ধান মেলেনি। জঙ্গলে ঘেরা অঞ্চলগুলোতে কিছু বন্যশুয়োর ছাড়া আর কিছু চোখে পড়েনি।

বার্লিনের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রাইনার আল্টেনক্যাম্প জানান, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা প্রাণীটি একটি বন্য শুয়োর ছিল। ভিডিও ফুটেজে দেখতে পাওয়া প্রাণীটির যেসব শারিরীক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে সেগুলো বড় আকৃতির বেড়াল গোত্রীয় প্রাণী নয় বরং বন্য শুয়োরের সঙ্গে মেলে।

German authorities have called off a 2-day search for a lioness on the loose in a town near Berlin after experts revealed the animal in question was most likely a wild boarpic.twitter.com/H4QSkqWPIh

জানা যায়, বুধবার শহরে সিংহীর উপস্থিতির খবরে পুলিশ, বন্যপ্রাণী শিকারী ও প্রাণী চিকিৎসকদের নিয়ে বিশাল একটি অনুসন্ধান দল গঠন করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ব্যবহার করা হয় পুলিশের একাধিক হেলিকপ্টার ও অন্তত ১০টি ভিডিও ক্যামেরাযুক্ত ড্রোন।

যে স্থানটিতে অজানা প্রাণীটির প্রথম দেখা মিলেছিল বলে দাবি করা হয়, সে জায়গাটি অন্তত ৭০টি পুলিশের গাড়ি দিয়ে ঘিরে রাখা হয়। রাতভর পাহারায় নিযুক্ত থাকেন দুই শতাধিক পুলিশ সদস্য। অভিযানে ঘ্রাণ সনাক্তে অতি দক্ষ কুকুরও ব্যবহার করা হয়।

বৃহস্পতিবার রাতে তল্লাশি চলাকালে সিংহের গর্জন শুনতে পাওয়ার বিষয়টিও তদন্ত করে পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা জানান, এটা হয়তো কেউ মজা করে বা উত্তেজনা আরও বাড়াতে করেছে। হয়তো, মজা করার জন্যই ব্লুটুথ ও লাউড স্পিকারে সিংহের গর্জন বাজানো হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()