সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

শুয়ে-বসে দিন কাটে দেশের একমাত্র লাইগারের

চেহারায় সিংহ ও বাঘের ছাপ। তবে পুরোপুরি বাঘ বা সিংহ নয়। দেখে বেশ শান্তই মনে হলো। খাঁচায় একা একা পায়চারী করছে। কখনো একটু ক্লান্ত মনে হলে শুয়ে-বসে জিরিয়ে নিচ্ছে। তবে মাঝে মধ্যে রাগ উঠলে জোড়ে গর্জন দিয়ে ওঠছে সে।

বাংলাদেশ

চেহারায় সিংহ ও বাঘের ছাপ। তবে পুরোপুরি বাঘ বা সিংহ নয়। দেখে বেশ শান্তই মনে হলো। খাঁচায় একা একা পায়চারী করছে। কখনো একটু ক্লান্ত মনে হলে শুয়ে-বসে জিরিয়ে নিচ্ছে। তবে মাঝে মধ্যে রাগ উঠলে জোড়ে গর্জন দিয়ে ওঠছে সে।

সম্প্রতি খুলনা ক্যান্টনমেন্টের বন বিলাস চিড়িয়াখানায় এমনই দৃশ্য দেখা গেলো। বিশেষ এই প্রাণীটির নাম ‌'লাইগার'। দেশে এই একটিমাত্র লাইগার রয়েছে। এটি রাখা হয়েছে খুলনা ক্যান্টনমেন্টের বন বিলাস চিড়িয়াখানায়।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, লাইগার হলো পুরুষ সিংহ (Lion) ও স্ত্রী বাঘের (Tiger) সংকরায়ণে জন্ম নেওয়া বিশেষ এক প্রাণী। ইংরেজি লায়নের 'লাই' ও টাইগারের শেষের অংশ 'গার' মিলে এর নামকরণ করা হয়েছে 'লাইগার'।

"লাইগার হলো পুরুষ সিংহ (Lion) ও স্ত্রী বাঘের (Tiger) সংকরায়ণে জন্ম নেওয়া বিশেষ এক প্রাণী। ইংরেজি লায়নের 'লাই' ও টাইগারের শেষের অংশ 'গার' মিলে এর নামকরণ করা হয়েছে 'লাইগার'।"

দুর্লভ প্রাণীটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করে বিজিবি। উদ্ধারের সময় এটি মাত্র কয়েক মাসের একটি অসুস্থ শাবক ছিল।

পরে খুলনার বন বিলাস চিড়িয়াখানায় রেখে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করা হয়। এখন তার বয়স ছয় বছর। গরুর মাংস খাওয়ায় সে অভ্যস্ত। প্রতিদিন লাইগারের ৫-৮ কেজি মাংস প্রয়োজন হয়। এর ওজন আনুমানিক ২০০-২২০ কেজি।

লাইগারকে দেখতে আসা শাফিন ইসলাম জানান, ফেসবুকে তিনি কয়েকদিন ধরে লাইগারের ছবি দেখেছেন। এখন সরাসরি লাইগারকে দেখে তার খুব ভালো লাগছে।

'লাইগারের জন্য প্রতিদিন হাড়বিহীন মাংস কিনে আনা হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে খাবার দেওয়া হয়। প্রতিদিন সকালে বাসস্থান পরিষ্কার করা হয়, যাতে লাইগার কোনো অস্বস্তি অনুভব না করে।'

চিড়িয়াখানায় আসা রিতু খন্দকার বলেন, 'লাইগার খাঁচার মধ্যে চুপ হয়ে বসে আছে। মনে হয় তার দৌড়াতে ইচ্ছা হচ্ছে। মাঝে মধ্যে হা করে শ্বাস নিচ্ছে। আবার গর্জনও করছে। ওকে দেখে ভালো লাগলেও আবার খাঁচায় বন্দি দেখে একটু খারাপও লাগছে।'

চিড়িয়াখানায় আসা জুম্মান ইসলাম জাগো নিউজকে বলেন, 'শুধু লাইগারকেই দেখতে এসেছি। বাঘ দেখলে ভয় লাগে কিন্তু লাইগারকে দেখে ভয় লাগলো না। অনেক শান্ত স্বভাবের লাইগার।'

বন বিলাস চিড়িয়াখানার দায়িত্বরত কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাকিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, লাইগার উদ্ধারের পর থেকে আমাদের এখানেই আছে। সে খুব শান্ত স্বভাবের।

তিনি আরও বলেন, লাইগারের জন্য প্রতিদিন হাড়বিহীন মাংস কিনে আনা হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে খাবার দেওয়া হয়। প্রতিদিন সকালে বাসস্থান পরিষ্কার করা হয়, যাতে লাইগার কোনো অস্বস্তি অনুভব না করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()