সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

শঙ্কা কাটিয়ে মিরসরাইয়ে আমন চাষে ব্যস্ত কৃষক

সময়মতো বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা। শেষ সময়ে হলেও বৃষ্টি হওয়ায় নানা প্রতিকূলতা কাটিয়ে আমনের রোপা আবাদে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১০ হাজার কৃষক। আমনের চারা রোপণ করে সাজিয়ে তুলছেন সবুজ মাঠ। লক্ষ্যমাত্রা পূরণের প্রায় শেষ দিকে। আবহাওয়া অনুকূ

পরিবেশ

সময়মতো বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা। শেষ সময়ে হলেও বৃষ্টি হওয়ায় নানা প্রতিকূলতা কাটিয়ে আমনের রোপা আবাদে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১০ হাজার কৃষক। আমনের চারা রোপণ করে সাজিয়ে তুলছেন সবুজ মাঠ। লক্ষ্যমাত্রা পূরণের প্রায় শেষ দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

জানা গেছে, আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে বৃষ্টি পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এর আগে রোপা আমনের বীজতলায় কোনোভাবে সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখলেও বৃষ্টি না হওয়ায় সেই চারা তুলে মাঠে যেতে পারছিলেন না কেউ। অবশেষে বৃষ্টি নামার ১৫ দিনের মধ্যে কৃষকেরা জমিতে আমনের চারা লাগিয়েছেন। আরও পড়ুন: ধান রোপণে কম খরচে কৃষকের স্বস্তি

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার কৃষক ওবায়দুল হক বলেন, 'এ বছর আমন চাষ নিয়ে অনেক চিন্তায় ছিলাম। একেবারে বৃষ্টি ছিল না। আদৌ চারা লাগাতে পারবো কি না। শেষে আল্লাহর রহমতে বৃষ্টি হওয়ার পর ১৫ দিনের মধ্যে আমার সব জমিতে চারা লাগনো শেষ। এবারও প্রায় দেড় একর জমিতে আমন চাষ করেছি।'

দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার কৃষক মোশারফ হোসেন বলেন, 'সেচের পানি দিয়ে বীজতলা করে রেখেছি। কিন্তু বৃষ্টির জন্য কোনোভাবে জমিতে রোপা লাগাতে পারছিলাম না। এবার প্রায় ২ একর জমিতে আমনের চাষ করবো। বৃষ্টি হওয়ায় প্রায় রোপা লাগানো শেষ। সামান্য বাকি আছে। দু'একদিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে।'

আরও পড়ুন: শার্শায় রোপা আমন চাষ নিয়ে চিন্তায় কৃষকেরা

মিরসরাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল আলম বলেন, 'চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একটু দেরি হলেও শুরু হওয়ার পর থেকে গত ৩ সপ্তাহে প্রায় বেশিরভাগ জমিতে চাষাবাদ হয়ে গেছে। আউশ চাষ করা ৫৫০০ হেক্টর জমি ছাড়া। এ জমিতে আউশ ধান কাটার পর রোপা আমন লাগানো হবে।'

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'প্রাকৃতিক প্রতিকূলতা কাটাতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক চাষিকে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া অনেক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের আশা করা যাচ্ছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()