সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

শীতেও সতেজ চিড়িয়াখানার প্রাণিকুল, দেখা নেই পরিযায়ী পাখির

বঙ্গদেশে শীত নামলেই দেখা মেলে পরিযায়ী পাখির। রাশিয়া, সাইবেরিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তারা। এসব যাযাবর পাখি প্রতি বছর খাবার, প্রজনন ও বাসস্থানের সন্ধানে সুদূর পথ পাড়ি দিয়ে ঢাকা চিড়িয়াখানা লেক, মিরপুর ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাললের ঝিলসহ দেশের বিভিন্ন হাওরে ঘাঁটি

পরিবেশ

বঙ্গদেশে শীত নামলেই দেখা মেলে পরিযায়ী পাখির। রাশিয়া, সাইবেরিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তারা। এসব যাযাবর পাখি প্রতি বছর খাবার, প্রজনন ও বাসস্থানের সন্ধানে সুদূর পথ পাড়ি দিয়ে ঢাকা চিড়িয়াখানা লেক, মিরপুর ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাললের ঝিলসহ দেশের বিভিন্ন হাওরে ঘাঁটি গাড়ে।

তবে এবছর শীতের তীব্রতা বাড়লেও এখনো ঢাকা চিড়িয়াখানার লেকে পরিযায়ী পাখির দেখা মেলেনি। চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি দেখা মিলতে পারে পরিযায়ী পাখির।

রোববার (২ জানুয়ারি) সরেজমিনে জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, স্বতঃস্ফূর্তভাবে প্রাণীরা ঘোরাফেরা করছে। তাদের শীত থেকে বাঁচাতে খাঁচায় খড় ও পাটের চট দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছেন।

সাধারণ, বরফ শুভ্র হিমালয় ও হিমালয়ের ওপাশ থেকেই বেশিরভাগ পরিযায়ী পাখির আগমন ঘটে বাংলাদেশে। খাবার, থাকা ও বাসা বানানোর সন্ধানেই এসব পাখি এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়।

রোববার ছিল চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধের দিন। তবে এদিনও দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ে। গত বছর মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জানুয়ারি মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় প্রবেশে কোনো টিকিট লাগেনি। এবারও দর্শনার্থীরা বছরের প্রথম রোববার চিড়িয়াখানায় এসেছিলেন। তবে তাদের ফিরে যেতে হয়েছে মূল ফটকের বাইরে থেকেই। দর্শনার্থীরা বলছেন, আগে থেকে বিষয়টি জানানো হলে তাদের এমন বিড়ম্বনা পোহাতে হতো না।

রাজধানীর শনির আখড়া থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসা কাপড় ব্যবসায়ী সামিউল জাগো নিউজকে জানান, ১ হাজার ২০০ টাকা খরচ করে এলাম। এসে দেখি চিড়িয়াখানা বন্ধ। এটা আগে থেকেই জানানো উচিত ছিল।

সংশ্লিষ্টরা জানান, শীতের শুরু থেকেই দর্শনার্থী বেড়েছে। চিড়িয়াখানায় গাছপালা বেশি থাকায় এখানে শীতও বেশি। তবে শীতের প্রকোপ থেকে প্রাণীদের সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্নকর্মীরা কাজ করছেন। বাঘ, সিংহ, ঘোড়া, জিরাফেরা নিজ নিজ খাঁচায় নির্ভার ঘোরাফেরা করছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, শীতে পশু-পাখির তেমন কোনো ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়নি। শীতের শুরু থেকেই প্রতি বছরের মতো এবার পশুপাখির যেন ঠান্ডার সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রোববার চিড়িয়াখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলে। শীতে সুরক্ষা দিতে বাঘ, সিংহের খাঁচায় মোটা বালু দেওয়া হয়েছে। বানর, ময়ূর ও অন্যান্য পাখি যাদের শীতে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি, সেইসব পশু-পাখির খাঁচা রাতের বেলায় পাটের চট দিয়ে ঢেকে রাখা হয়। আবার সকালে চট সরিয়ে নেওয়া হয়। বড় প্রাণীদের খাঁচায় খড় বিছানো হয়েছে, যাতে তাদের শীত কম লাগে।

চিড়িয়াখানার কর্মকর্তা সারোয়ার রনি জানান, গত বছর জন্ম নেওয়া জিরাফ শাবকসহ অন্য প্রাণীরা ভালো আছে। তারা খাওয়া-দাওয়াও করছে ঠিক মতোই।

এদিকে বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ এবং প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএনের যৌথ জরিপে দেখা গেছে, দেশে গত বছরের তুলনায় এবার প্রায় ২০ হাজার পরিযায়ী পাখি কম এসেছে। বাংলাদেশের প্রধান জলাভূমিতে এ বছর সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার পরিযায়ী পাখি এসেছে। গত বছর প্রায় ১ লাখ ৪৫ হাজার পাখি এসেছিল। এসএম/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()