সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শীতে হাঁস-মুরগি ও মাছের যত্ন নেবেন যেভাবে

দেশজুড়ে প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। হিমেল হাওয়া যেমন মানুষের সহ্য হয় না, তেমনি হাঁস-মুরগিও কাবু হয়ে যায়। অন্যদিকে মাছের খামারেও শীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণীদের যত্নে বেশকিছু পরামর্শ দিয়েছে কৃষকদের।

মৎস্য

দেশজুড়ে প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। হিমেল হাওয়া যেমন মানুষের সহ্য হয় না, তেমনি হাঁস-মুরগিও কাবু হয়ে যায়। অন্যদিকে মাছের খামারেও শীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণীদের যত্নে বেশকিছু পরামর্শ দিয়েছে কৃষকদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই শীতে হাঁস-মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এক সপ্তাহের বাচ্চাকে রানিক্ষেত রোগের এবং দুই সপ্তাহের বাচ্চাকে গামবোরো রোগের টিকা দিতে হবে। হাঁস-মুরগির থাকার জায়গা সপ্তাহে দুদিন পরিষ্কার করতে হবে।

খুপরি বা খোয়াড়ের ভেতরে যাতে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে তা নিশ্চিত করতে চারপাশে দিতে হবে চটের বস্তা বা প্লাস্টিকের পর্দা। মুরগির খোয়াড়ে সন্ধ্যার পর এক থেকে দুই ঘণ্টা বাল্ব জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগবালাই কম হবে।

অন্যদিকে শীতের সময় পুকুরের পানিতে অক্সিজেন কমে যেতে পারে। এক্ষেত্রে পিএইচ (দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ) দেখে প্রয়োজন অনুযায়ী চুন প্রয়োগ করতে হবে। তুলে ফেলতে হবে পুকুরের তলদেশ থেকে আগাছা।

ঝোপঝাড় পরিষ্কার করা ছাড়াও পুকুরের পানি নেড়ে দিতে হবে। আর মাছের খাবার দিতে হবে রৌদ্রজ্জ্বল দিনে। তাছাড়া শীত এলে মাছের খামারের আশপাশে গাছপালার ডাল কেটে দিতে হবে। না হলে শীতে গাছের পাতা ঝরে পড়ে মাছের খামারের পানি নষ্ট করে দেবে।

এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()