সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

শিকারির আটকানো হাজারো পাখি মুক্ত করলেন যুবলীগ নেতা

মুন্সিগঞ্জের শ্রীনগর পদ্মার চরে খাবারের খোঁজে আশ্রয় নেয়া কয়েক হাজার দেশি-বিদেশি পাখিকে ফাঁদে আটকিয়েছিল একদল শিকারি। খাঁচায় ভরে পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য। তবে বিষয়টি টের পেয়ে আটক পাখিগুলোকে আবারও আকাশে মুক্ত করে দিয়েছেন সৈকত খান নামে স্থানীয় এক যুবলীগ নেতা। এতে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে পাখি

পরিবেশ

মুন্সিগঞ্জের শ্রীনগর পদ্মার চরে খাবারের খোঁজে আশ্রয় নেয়া কয়েক হাজার দেশি-বিদেশি পাখিকে ফাঁদে আটকিয়েছিল একদল শিকারি। খাঁচায় ভরে পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য। তবে বিষয়টি টের পেয়ে আটক পাখিগুলোকে আবারও আকাশে মুক্ত করে দিয়েছেন সৈকত খান নামে স্থানীয় এক যুবলীগ নেতা। এতে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে পাখিগুলো।

সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের পদ্মা নদীর ভূমিহীন চরে এ ঘটনা ঘটে। সৈকত খান রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জাগো নিউজকে তিনি বলেন, ঘটনার দিন দুপুরে গোসল ও নৌ-ভ্রমণের জন্য এলাকার ছোট ভাইদের নিয়ে গ্রামের পাশের নদীতে যাই। এ সময় নদীর মাঝে জেগে ওঠা ভূমিহীন চরে বহু পাখির চিৎকার চেঁচামেচি শুনতে পাই। কৌতূহল জাগলে আমরা চরে নামতেই তিনজন লোক দৌঁড়ে পালিয়ে যায়। এতে সন্দেহ হলে খোঁজাখুঁজি করে একটি খড়কুটোর ঘরে মশারির ভেতর আটকানো অবস্থায় দেশি, বিদেশে নানা জাতের হাজার হাজার পাখি দেখতে পাই।

এই যুবলীগ নেতা বলেন, সেখানে মুনিয়াসহ নানা জাতের পাখি ছিল। সাথে সাথেই মশারি তুলে পাখিগুলোকে আকাশে মুক্ত করে দেই। পাখিগুলো উড়ে যেতে দেখে আমাদের সবারই ভালো লাগছিল।

সৈকত আরও বলেন, চরে ধানের জমিতে খাবারের খোঁজে প্রতিবছরই অসংখ্য পাখি আসে। এই সুযোগে পাখিগুলোকে শিকারিরা আটকিয়ে ছিল। পাখিগুলোর আকৃতি ছোট। খড়ের ঘরে কয়েকটি খাঁচাও পেয়েছি। হয়তো এখান থেকে ধরে নিয়ে শিকারিরা ঢাকায় বিক্রি করতো। যারাই কাজটি করে তারা অমানবিক ও রাষ্ট্রীয় আইন অমান্য করেছে। যদি ১ হাজার জোড়াও পাখি থাকে তাহলে ৩০০ টাকা করে হলেও ৩ লাখ টাকা। অবৈধ আয়ের জন্য এসব বন্যপাখি শিকারিরা ধরেছিল হয়তো।

এ প্রসঙ্গে শ্রীনগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নিতুল বলেন, ঘটনাটি জেনেছি। পাখিগুলো ছেড়ে দিয়ে তারা খুবই ভালো একটি কাজ করেছে। চরটিতে যেহেতু প্রতিবছর অনেক পাখির আগমন ঘটে প্রশাসন ও কর্তৃপক্ষের উচিত সেখানে পাখি শিকার বন্ধ ও শিকারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()