সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শেরপুরে বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো দু’জনের

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।

নিহত আজিজুর রহমান আকাশ (৩৮) উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আর সিএনজি অটোরিকশার চালক এফিলিস হাগিদক (৫২) গজনী এলাকার সহেন সিমসাংর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে ২০-৩০টি বন্যহাতি দল বেঁধে উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় নেমে আসে। এসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করে। এসময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।

অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সিএনজিচালক এফিলিস হাগিদক স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। এসময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। পরে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, দুজনের মৃত্যুর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উমর ফারুক সেলিম/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()