সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শাপলা চাষ করবেন যেভাবে

শিরোনাম দেখে কি অবাক লাগছে? লাগতেই পারে। কারণ আমরা দেখে আসছি, বর্ষাকালে খালে, বিলে, পুকুরে শাপলা প্রাকৃতিক ভাবেই জন্মায়। কিন্তু না, শাপলা চাষও করা যায়। বাড়ির আঙিনায় বা আশপাশে চাষ করতে পারেন। তাহলে জেনে নিন উপায়—

মৎস্য

শিরোনাম দেখে কি অবাক লাগছে? লাগতেই পারে। কারণ আমরা দেখে আসছি, বর্ষাকালে খালে, বিলে, পুকুরে শাপলা প্রাকৃতিক ভাবেই জন্মায়। কিন্তু না, শাপলা চাষও করা যায়। বাড়ির আঙিনায় বা আশপাশে চাষ করতে পারেন। তাহলে জেনে নিন উপায়—

বীজ বা মূলশাপলা সাধারণত বীজ বা মূল থেকে লাগানো যায়। তাই প্রথমেই বীজ বা মূল সংগ্রহ করতে হবে। শাপলার শেকড় ১৫ ফুট পর্যন্ত বিস্তৃত হয়। তাই খেয়াল রাখতে হবে, যেন আশেপাশে পর্যাপ্ত জায়গা থাকে।

স্থান নির্বাচনশাপলা চাষের জন্য প্রথমে উপযুক্ত স্থান বেছে নিতে হবে। যা কমপক্ষে ৬-৮ ফুট আকারের হতে হবে। সেখানে মাটি ও পানি দিয়ে জলাধার তৈরি করতে হবে। যেখানে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় এবং সহজে পানি সরবরাহ করা যায়।

জলাধার তৈরিমাটিতে গর্ত করা ছাড়াও উপযুক্ত আকারের চৌবাচ্চা, গামলা বা সিমেন্টের পাত্রে মাটি ও পানি দিয়ে জলাধার তৈরি করতে পারেন। গভীরতা কমপক্ষে ১-২ ফুট হওয়া উচিত। পাত্রটি যেন মোটামুটি গভীর হয়। জলাধারের মাটিতে জৈব সার মেশানো যেতে পারে।

চারা রোপণ বা বীজ বপনশাপলার বীজ বা মূল জলাধারে রোপণ করতে হবে।

পরিচর্যানিয়মিত পানি সরবরাহ করুন। খেয়াল রাখবেন, পানি যেন খুব বেশি গরম না হয়। কড়া রোদে পানি গরম হয়ে শাপলার পাতা হলুদ হয়ে যেতে পারে । চারা লাগানোর পর নিয়মিত পানি সরবরাহ ও পরিচর্যা করতে হবে।

প্রয়োজনে আগাছা পরিষ্কার করুন। শাপলার পাতা, কুঁড়ি ও ফুলে ভরে না ওঠা পর্যন্ত টবের পানির উপরে কয়েকটা টোপা পানা ভাসিয়ে দিতে পারেন, যা রোদে বেশি গরম হওয়া থেকে বাঁচাবে।

সার প্রয়োগপ্রয়োজনে অল্প পরিমাণে সার প্রয়োগ করুন।নিয়মিত গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

শাপলা সাধারণত ৫ বছর পর্যন্ত ফুল দেয় এবং এই সময়ের মধ্যে শিকড় বিস্তৃত হতে থাকে। তাই, একবার লাগানোর পর ৫ বছর পর্যন্ত শাপলা ফুল ফোটানো বা এর কন্দ (নাইল) সংগ্রহ করা যায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()