সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

স্বাদে ভিন্নতা আনতে পারে পেঁয়াজ কলির পরোটা

শীত এলেই বাজার ভরে ওঠে টাটকা সবজিতে। এ সময়ের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো কচি পেঁয়াজ কলি। এর হালকা ঝাঁঝালো স্বাদ আর সুবাস শীতের রান্নায় এনে দেয় আলাদা মাত্রা। নাস্তা বা বিকেলের হালকা খাবারে পেঁয়াজ কলির পরোটা হতে পারে দারুণ পছন্দ। গরম গরম পরোটা শীতের সকালে কিংবা বিকেলে সত্যিই মন ভরিয়ে দিতে পারে।

শাকসবজি

শীত এলেই বাজার ভরে ওঠে টাটকা সবজিতে। এ সময়ের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো কচি পেঁয়াজ কলি। এর হালকা ঝাঁঝালো স্বাদ আর সুবাস শীতের রান্নায় এনে দেয় আলাদা মাত্রা। নাস্তা বা বিকেলের হালকা খাবারে পেঁয়াজ কলির পরোটা হতে পারে দারুণ পছন্দ। গরম গরম পরোটা শীতের সকালে কিংবা বিকেলে সত্যিই মন ভরিয়ে দিতে পারে।

আসুন জেনে নেওয়া যাক পেঁয়াজ কলির পরোটা কীভাবে বানাবেন-

উপকরণ ১. পেঁয়াজকলি কুঁচি ১ কাপ২. ময়দা ১ টেবিল চামচ৩. কাঁচামরিচ কুচি ১ চা চামচ ৪.ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ৫. মরিচ গুঁড়া আধা চা চামচ৬. চাট মসলা বা গরম মসলা ১ চা চামচ৭. তেল ৩ টেবিল চামচ৮. লবণ স্বাদমতো ৯. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি একটি বড় পাত্রে আটা বা ময়দা নিন। এর মধ্যে মিহি করে কাটা পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়া ও স্বাদমতো লবণ যোগ করুন। এবার সামান্য তেল দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। খেয়াল রাখবেন, ময়দা যেন খুব শক্ত না হয়।

ডো মাখা হয়ে গেলে এর ওপর হালকা করে তেল লাগিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এতে ময়দা আরও নরম হবে এবং পরোটা ভালো হবে। বিশ্রাম শেষে ময়দা থেকে লেচি কেটে নিন। প্রতিটি লেচিতে সামান্য তেল লাগিয়ে পরোটার মতো বেলে নিন। খুব বেশি পাতলা করবেন না, মাঝারি পুরুত্ব রাখাই ভালো। এবার তাওয়া বা প্যান গরম করে তাতে সামান্য তেল দিন। মাঝারি আঁচে পরোটাগুলো দু পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম নামিয়ে নিন।

পেঁয়াজ কলির পরোটা পুদিনা পাতা ও কাঁচামরিচের চাটনির সঙ্গে পরিবেশন করুন । চাইলে স্বাদ আরও বাড়াতে ওপর থেকে সামান্য মাখনও লাগিয়ে নিতে পারেন।

আরও পড়ুন:কম সময়ে বানিয়ে নিন ডাল-চিংড়ি শীতে সবজি বারবিকিউ করবেন যেভাবে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()