সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

সাতক্ষীরার শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

চলতি মৌসুমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এসব এলাকায় চাষের জমিতে ধান চাষের পর তরমুজ চাষ করা হয়েছে। বাজারে দেশের অন্য অঞ্চলের তরমুজের সরবরাহ কমায় এসব তরমুজের ব্যাপক চাহিদা আছে। ফলে কৃষকেরা তরমুজ ভালো দামে বিক্রি করছেন।

ফল

চলতি মৌসুমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এসব এলাকায় চাষের জমিতে ধান চাষের পর তরমুজ চাষ করা হয়েছে। বাজারে দেশের অন্য অঞ্চলের তরমুজের সরবরাহ কমায় এসব তরমুজের ব্যাপক চাহিদা আছে। ফলে কৃষকেরা তরমুজ ভালো দামে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়নে ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি বিঘায় ৬০-৮০ মণ তরমুজ উৎপাদন হয়েছে। আগামীতে এ উপজেলায় তরমুজ চাষ আরও বাড়বে।

আটুলিয়া গ্রামের তরমুজ চাষি কেনারাম মন্ডল জাগো নিউজকে বলেন, 'এ বছর এলাকায় ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজ চাষ করা হয়েছে। এতে আশানুরূপ ফলন পেয়েছি। বিঘাপ্রতি ৬০-৭০ মণ তরমুজ হয়েছে। বিঘাপ্রতি খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। প্রতি বিঘা থেকে ৪০-৫০ হাজার টাকার তরমুজ বিক্রি হচ্ছে।'

আরও পড়ুন

একই এলাকার চাষি সুরজ মন্ডল জাগো নিউজকে বলেন, 'এবার ফলন ভালো হয়েছে। তবে পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারিনি। সময়মতো সেচ দিতে পারলে ফলন আরও ভালো হতো। কৃষি অধিদপ্তরের মাধ্যমে খাল খনন অথবা ডিপ টিউবওয়েল স্থাপন করা হলে পানির সমস্যা থাকবে না।'

আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান বলেন, 'কৃষকদের সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরমুজ চাষিদের জন্য বরাদ্দ পেলে আগামীতে সেচ, বীজ, সার ও কীটনাশকের ব্যবস্থা করা হবে।'

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা জাগো নিউজকে বলেন, 'আকারে কিছুটা ছোট হলেও এখানকার তরমুজ অত্যন্ত সুস্বাদু। এটি বরিশালের তরমুজ শেষ হওয়ার পর বাজারে আসে। এজন্য কৃষকেরা ভালো দামে বিক্রি করতে পারেন। প্রতিকূল আবহাওয়ায় ভালো উৎপাদন হওয়ায় কৃষকেরা দিন দিন এটি চাষে আগ্রহী হচ্ছেন।'

আহসানুর রহমান রাজীব/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()