সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সাপের উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন

আদনান আজাদ আসিফ

পরিবেশ

আদনান আজাদ আসিফ

বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব একটি বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। মানুষ সাপের উপদ্রপ থেকে কীভাবে রক্ষা পাবেন, এসময় সাপে কাটলে কী করবেন, কী করা উচিত নয়। বাড়িতে মরিচ পোড়া বা কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আসবে না বলে অনেকেই প্রচার করছেন। এগুলো কোনো কাজে আসবে না। এটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। মশারি টাঙানোটাই একমাত্র সঠিক পদ্ধতি। মরিচ পোড়াসহ এগুলো সব ফেক। এভাবে কখনো সাপ তাড়ানো যায় না। ফেসবুকে মানুষ এসব না জেনে পোস্ট দিচ্ছেন এবং এগুলো প্রচুর শেয়ার করছেন। এজন্য মানুষ ভুল জিনিসগুলো জানছেন। এগুলো ফলো করতে গেলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে।

সাপ সচরাচর গর্তে থাকা একটা প্রাণী। এরা দিনের বেশিরভাগ সময় অন্ধকারে নিজেদের লুকিয়ে রাখে। সেটি নির্বিষ ঢোঁড়া সাপ থেকে গোখরা পর্যন্ত সবাই। এরা সব সময় নিজেদের মানুষের কাছ থেকে আড়াল করে রাখে। শুধু মানুষ নয়, সূর্যের তাপ বা আলো থেকে বাঁচার জন্যও নিজেদের আড়াল করে রাখে। আমাদের দেশের বেশিরভাগ সাপই নিশাচর, দিনে এরা গর্তে থাকে। সেটি মাটির গর্ত হতে পারে, গাছের গুঁড়ির গর্ত হতে পারে, ইটের স্তূপ বা বাড়ির পুরোনো প্রাচীরের কোনো গর্তেও থাকতে পারে। এসব জায়গা এখন বন্যার পানি দিয়ে পরিপূর্ণ হবে। এ কারণে যে সাপগুলো লুকিয়ে ছিল, তারাও এখন পানি থেকে নিজের জীবন বাঁচানোর জন্য একটি আশ্রয় খুঁজবে। সেটা অবশ্যই শুকনো ও উঁচু জায়গা।

এখন যে জায়গায় মানুষ ঘুমাবে; সে জায়গাটা হবে উঁচু ও শুকনো জায়গা। তাই সাপও সেখানে আশ্রয় নিতে চাইবে। সাপ থেকে সতর্ক থাকার প্রধান উপায় মশারি টাঙিয়ে ঘুমানো। মশারি শুধু টাঙালে হবে না, মশারি গুঁজে ঘুমাতে হবে। অনেকে আছেন মশারি না গুঁজে ঘুমান, সেটি করলে হবে না। এসময় আশ্রয়কেন্দ্র বা ঘরে জুতা পরার সময় বা হাঁড়ি-পাতিল, বাটি স্পর্শ করার আগে ভালো করে দেখে নিতে হবে; সেখানে সাপ লুকিয়ে আছে কি না। কোনো কিছু স্তূপ করে রাখা থাকলে সেটি দোতলা, তিনতলা যেখানেই হোক, সেখান থেকে কোনো জিনিসপত্র বের করার সময় সতর্ক থাকতে হবে, লাঠির সাহায্য নিতে হবে। সরাসরি হাত দিয়ে সরানো যাবে না। অন্ধকার স্থান দিয়ে কোনোভাবেই হাঁটা যাবে না। লাইট ব্যবহার করতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

এরপরেও যদি কেউ সাপের কামড়ে আক্রান্ত হন, তাহলে দেরি না করে তাকে অবশ্যই জেলা সদর বা উপজেলা হাসপাতালে নিতে হবে। অন্য কোনো হাসপাতালে সাধারণত সাপে কাটার কোনো চিকিৎসা হয় না। বন্যার সময় যদি সাপ সামনে পড়ে যায়, তখন সাপ না মেরে বন বিভাগকে খবর দিন বা সম্ভব হলে ৯৯৯-এ ফোন দিন। তাহলে সাপ রেসকিউ করার টিম পাঠাবে। মানুষ সাপকে আক্রমণ করতে গিয়ে বেশি আক্রান্ত হয়। এটা করা যাবে না। সাপ দেখলে তার থেকে দূরে থাকতে হবে।

লেখক: ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও গবেষক।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()