সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

সাপে কাটার পর বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির রোগী

কুষ্টিয়ায় সাপে কাটার পর নিজেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ মেরে ব্যাগে ভরে হাসপাতালে ছুটে আসেন জাহিদুল ইসলাম রাজা (৫৫) নামে এক ব্যবসায়ী। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

পরিবেশ

কুষ্টিয়ায় সাপে কাটার পর নিজেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ মেরে ব্যাগে ভরে হাসপাতালে ছুটে আসেন জাহিদুল ইসলাম রাজা (৫৫) নামে এক ব্যবসায়ী। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

গড়াই নদে শখের বসে মাছ ধরতে গিয়েছিলেন জাহিদুল। মাছ ধরার এক পর্যায়ে নদের পাশে বালুচরে অস্থায়ী টং ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার ডান পায়ে কিছু একটা কামড় বসায়। টর্চ জ্বেলে তিনি দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে তিনি সেটিকে মেরে ফেলেন।

সাপটিকে মেরে একটি ব্যাগে ভরে সোজা মরা সাপ নিয়ে ছুটে আসেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা এলাকায় গড়াই নদের পাড়ে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন জাহিদুল ইসলাম ওরফে রাজা (৫৪) নামের ওই লোহা ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া হাটপাড়া এলাকার সামছুল আলমের ছেলে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম জানান, রাতে জাল নিয়ে মাছ ধরতে বাড়ির পাশের গড়াই নদে যান। মাছ ধরার এক পর্যায়ে টং ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার ডান পায়ে কিছু একটা কামড় বসায়। টর্চ জ্বেলে তিনি দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে তিনি সেটিকে মেরে ফেলেন। এ সময় নিজেই নিজের পা বেঁধে ফেলেন। এরপর চরে বালুকাটা লোকজনকে ডেকে সাপটা ব্যাগে ভরে সোজা হাসপাতালে ছুটে আসেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রাসেল ভাইপার সাপটি খুবই ছোট। তবে সাপটির পেট বেশ ফোলা ছিল। ধারণা করা হচ্ছে ছোবল দেওয়ার আগে সাপটি কিছু খেয়েছিল। এজন্য হয়তো বিষ নাও থাকতে পারে। জাহিদুলকে ভ্যাকসিন (অ্যান্টি ভেনম) দেওয়া হয়েছে।

পরিবেশ কর্মী ও সমাজসেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় গড়াই নদ সংলগ্ন এলাকায় বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রপ বেড়েছে। তারা এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অন্তত ৭টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করে সেগুলোকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে এসেছেন।

বন্যার সময় এই সাপের উপদ্রপ বেশি হয় দাবি করে তিনি এ সময় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেন।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()