সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে সাপের কামড়ে মাহফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

পরিবেশ

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে সাপের কামড়ে মাহফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে তালগাছ থেকে সাপ ধরার পরে তা নিয়ে খেলা করছিল ওই কিশোর। একপর্যায়ে সাপটি তার হাতে কামড় দেয়।

মাহফুজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মতিয়ার রহমানের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্রামের একটি তালগাছ থেকে মাহফুজুর রহমান একটি সাপ ধরে টিফিন বক্সে আটকে রাখে। পরে দুপুরে ওই তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা শুরু করে সে। এসময় মাহফুজের হাতে কামড় দেয় সাপটি।

সাপের কামড়ের পরে কিশোর মাহফুজ বিভিন্ন গাছের পাতা দিয়ে নিজেই নিজের ক্ষতস্থানে ঘষতে থাকে। একপর্যায়ে মুখ দিয়ে সাপের বিষ তুলতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

মৃত মাহফুজের প্রতিবেশী বশির উদ্দিন জানান, মাহফুজের সঙ্গে থাকা তার বন্ধু সোহান অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত-আরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের সামান্য ভুলের কারণে ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শাহজাহান নবীন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()