সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

সাপ কতদিন বাঁচে?

প্রতিটি প্রাণীর জন্ম এবং মৃত্যু আছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। প্রাকৃতিক নিয়মেই জন্ম যার আছে মৃত্যু তার অনিবার্য। তবে একেক প্রাণীর ক্ষেত্রে এই সময় একেক রকম। মে ফ্লাই নামক এক প্রকার পোকা আছে যারা সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচে। এদের জীবনকাল খুবই সংক্ষিপ্ত হয়। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি আয়ুষ্কাল

পরিবেশ

প্রতিটি প্রাণীর জন্ম এবং মৃত্যু আছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। প্রাকৃতিক নিয়মেই জন্ম যার আছে মৃত্যু তার অনিবার্য। তবে একেক প্রাণীর ক্ষেত্রে এই সময় একেক রকম। মে ফ্লাই নামক এক প্রকার পোকা আছে যারা সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচে। এদের জীবনকাল খুবই সংক্ষিপ্ত হয়। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি আয়ুষ্কাল হলো গ্রিনল্যান্ড হাঙরের। কিছু কিছু গ্রিনল্যান্ড হাঙর ৫০০ বছর বা তারও বেশি সময় ধরে বাঁচতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে সাপের আয়ু কত, বা একটি সাপ কতদিন বাঁচে। সাপকে আসলে যতটা ভয়ংকর মনে হয় এটি ততটাও ভয়ংকর নয়। বলা যায় খানিকটা নিরীহ প্রাণী বটে। সাপকে মানুষ ভয় পায় বলেই এই সাপ নিয়ে আছে নানান ভীতিকর গল্প-কাহিনি। বিশ্বে প্রায় ৩ হাজার ৫০০ প্রজাতির সাপ রয়েছে। সংখ্যাটা নেহাত কম নয়, তবে এর মধ্যে বিষধর সাপের সংখ্যা একেবারেই হাতেগোনা।

সাপের আয়ু আসলে নির্দিষ্ট করে বলা যায় না। স্থানভেদে প্রতিটি সাপের আয়ু আলাদা হয়। সাপের গড় আয়ু সাধারণত ৫ থেকে ১৫ বছর পর্যন্ত হয়। যদিও অজগর প্রজাতির সাপ প্রায় ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

পোষা সাপ, যেমন বল পাইথন, কর্ন স্নেক ১৫-৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ভালো পরিচর্যায় তারা দীর্ঘ আয়ু পায়। বন্য সাপ: ৫-১৫ বছর পর্যন্ত বাঁচে। তবে শিকারি, রোগ, ও খাদ্যের ঘাটতির কারণে তারা সাধারণত পোষা সাপের চেয়ে কম সময় বাঁচে। বড় পাইথন ও বোয়া জাতীয় সাপ: ২০-৩০ বছর বা তার বেশি সময় বাঁচতে পারে।ছোট ও বিষধর সাপ, যেমন কোবরা, ভাইপার: সাধারণত ১০-২০ বছর পর্যন্ত বাঁচে।

তবে যেসব সাপ বসতি এলাকায় থাকে, যেখানে মানুষের চলাচল বেশি, সেখানে তাদের আয়ু তুলনামূলক কম হয়ে থাকে। কারণ সেখানে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। জনবসতি এলাকায় থাকা সাপের আয়ু সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত হয়। কিন্তু কমন ক্রেট, কোবরা, রাসেল ভাইপার, স'স্কেল্ড ভাইপারের মতো সাপের আয়ু অনেক বেশি হয়। এই সাপগুলো ১৫ বছর বা তারও বেশি সময় জীবিত থাকতে পারে।

সবচেয়ে বেশি আয়ুর সাপের কথা বললে অজগরের নাম সবার উপরে থাকে। সর্প বিশারদের দাবি, অজগর সাপ সাধারণত ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। অজগরের বিষ নেই। তবে এই সাপ শিকার করে গায়ের জোরে।

সাধারণত কোনো সাপকে দেখে সেটির সঠিক বয়স বলা কঠিন। কিন্তু সাপের আকার, ত্বকের অবস্থা এবং উজ্জ্বলতা দেখে বয়সের আনুমানিক ধারণা করা যায়। একটা নির্দিষ্ট সময় পর সাপের বয়স নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে। কারণ মানুষের মতো সাপের দৈর্ঘ্যও এক সময়ের পরে বৃদ্ধি পায় না।

কেএসকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()