সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সাপ ধরে ভিডিও করার সময় কামড়ে যুবকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি বিষধর সাপ ধরে খেলা দেখাচ্ছিলেন শরিফুল ইসলাম শরিফ (২৫) নামের এক যুবক। এ ঘটনার ভিডিও করছিলেন তারই বন্ধু। পরে ওই সাপের কামড়েই শরিফুলের মৃত্যু হয়েছে।

পরিবেশ

লালমনিরহাটের আদিতমারীতে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি বিষধর সাপ ধরে খেলা দেখাচ্ছিলেন শরিফুল ইসলাম শরিফ (২৫) নামের এক যুবক। এ ঘটনার ভিডিও করছিলেন তারই বন্ধু। পরে ওই সাপের কামড়েই শরিফুলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিটারী গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এরআগে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তেলিটারী গ্রামের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিটারী এলাকার সলিমুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিটারী এলাকায় জঙ্গল থেকে একটি বিষধর সাপ বেরিয়ে রাস্তায় চলে আসে। তখন শরিকুল সাপটি ধরে ফেলেন। এ খবরে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। শরিফুল, তার বন্ধু ওমর ফারুক ও সিদ্দিক সাপটি নিয়ে নানা ভঙ্গিতে খেলা দেখাতে থাকেন। এসময় আদম নামের আরেক বন্ধু মোবাইলে ভিডিও করতে থাকেন।

একপর্যায়ে বিষধর সাপটি শরিফুলের কপালে ছোবল মারে। এরপরও সাপটিকে ধরে রাখে তিনি। এর কিছুক্ষণ পরই শুরু হয় বিষক্রিয়া। তাৎক্ষণিকভাবে শরিফুলকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনে দুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যু হওয়ার বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।

রবিউল হাসান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()