সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

সেন্টমার্টিনে পাম্প দিয়ে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সেন্টমার্টিনে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলায় একটি রিসোর্টকে তিন লাখ টাকা এবং নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরায় একটি ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেন্টমার্টিনে পাম্প দিয়ে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
পরিবেশ

সেন্টমার্টিন দ্বীপে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলায় ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার দুই দিনের অভিযানে দ্বীপের বিভিন্ন রিসোর্টের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়। রিসোর্ট কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ অস্বীকার করলেও সরেজমিনে দেখা যায়, ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করে পাম্পের মাধ্যমে রিসোর্টের বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পাওয়া যায়।

অভিযানে আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়।

এদিকে সেন্টমার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্ট গার্ড। ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড। সৈকতের বালুচরে চলাচলের বিধিনিষেধ অমান্য করায় চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’ অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি: Niaz Morshed Shovon / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

সূত্র: সমকাল

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

সমকালসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে নেমেছে ৭০-এর নিচেপরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে নেমেছে ৭০-এর নিচে

প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালে ক্যাম্পাসে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি ছিল; সর্বশেষ পর্যবেক্ষণে তা ৭০-এর নিচে। গবেষকেরা আবাসস্থল ধ্বংস, পোষক উদ্ভিদের সংকট ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করছেন।

এগ্রিকেয়ার২৪২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
কক্সবাজারের বদরখালীতে প্যারাবনের পাঁচ শতাধিক গাছ কেটে মাছের ঘের তৈরির অভিযোগপরিবেশ

কক্সবাজারের বদরখালীতে প্যারাবনের পাঁচ শতাধিক গাছ কেটে মাছের ঘের তৈরির অভিযোগ

বদরখালী নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে বনের ভেতরে বাঁধ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। অভিযুক্ত ব্যক্তি সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

মানবজমিন২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
নওগাঁর বদলগাছীর ফসলের মাঠে হীরামন টিয়ার ঝাঁক, ভিড় করছেন আলোকচিত্রীরাপরিবেশ

নওগাঁর বদলগাছীর ফসলের মাঠে হীরামন টিয়ার ঝাঁক, ভিড় করছেন আলোকচিত্রীরা

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের মাঠে এ বছর দেড় শ থেকে দুই শ হীরামন টিয়ার দেখা মিলেছে। পাখির জন্য নিজের খরচে জমিতে জনসন ঘাস চাষ করেছেন স্থানীয় যুবক আরিফ আফরান।

সমকাল২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)