সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

নওগাঁর বদলগাছীর ফসলের মাঠে হীরামন টিয়ার ঝাঁক, ভিড় করছেন আলোকচিত্রীরা

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের মাঠে এ বছর দেড় শ থেকে দুই শ হীরামন টিয়ার দেখা মিলেছে। পাখির জন্য নিজের খরচে জমিতে জনসন ঘাস চাষ করেছেন স্থানীয় যুবক আরিফ আফরান।

নওগাঁর বদলগাছীর ফসলের মাঠে হীরামন টিয়ার ঝাঁক, ভিড় করছেন আলোকচিত্রীরা
পরিবেশ

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের ফসলের মাঠে দেখা মিলছে হীরামন টিয়ার। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবারের সন্ধানে মাঠে নামে পাখির ঝাঁক, ঘাসের দানা ও শস্যবীজ খায়, মানুষের উপস্থিতি টের পেলে উড়ে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসে।

পাখিগুলো দেখতে নওগাঁ ছাড়াও ঢাকা, রাজশাহী, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে আসছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। বদলগাছীর বার্ড ফটোগ্রাফার সঞ্জয় কুমার বলেন, এ বছর এলাকায় প্রায় দেড় শ থেকে দুই শ হীরামন টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানেই পাখিগুলো এখানে আসে, কয়েক মাস থাকার পর অন্যত্র চলে যায়।

স্থানীয় যুবক আরিফ আফরান হীরামন টিয়ার আনাগোনা ধরে রাখতে নিজের খরচে জমিতে বিদেশি জনসন ঘাস চাষ করেছেন। সেই ঘাসের বীজ ও দানা খেতে প্রতিদিন ভোরে পাখির দল সেখানে আসে। তিনি জানান, তাঁর জমিতে পাখি দেখতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন আলোকচিত্রী আসেন, এ পর্যন্ত এসেছেন শতাধিক।

স্থানীয়ভাবে হীরামন টিয়া নামে পরিচিত এই পাখির ইংরেজি নাম প্লাম-হেডেড প্যারাকিট। পুরুষ পাখির মাথায় গোলাপি ও ফ্যাকাশে নীলের মিশ্রণ, ঘাড়ে কালো বলয়, শরীরের বেশির ভাগ সবুজ। স্ত্রী পাখির মাথা তুলনামূলক ধূসরাভ নীল, ঘাড়ে কালো বলয় থাকে না। পাখিটির দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার।

বাংলাদেশে টিয়ার সাতটি প্রজাতির মধ্যে এটি একটি। দেশের বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা মেলে।

ছবি: Timothy A. Gonsalves / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: সমকাল

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

সমকালসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে নেমেছে ৭০-এর নিচেপরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে নেমেছে ৭০-এর নিচে

প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালে ক্যাম্পাসে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি ছিল; সর্বশেষ পর্যবেক্ষণে তা ৭০-এর নিচে। গবেষকেরা আবাসস্থল ধ্বংস, পোষক উদ্ভিদের সংকট ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করছেন।

এগ্রিকেয়ার২৪২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
কক্সবাজারের বদরখালীতে প্যারাবনের পাঁচ শতাধিক গাছ কেটে মাছের ঘের তৈরির অভিযোগপরিবেশ

কক্সবাজারের বদরখালীতে প্যারাবনের পাঁচ শতাধিক গাছ কেটে মাছের ঘের তৈরির অভিযোগ

বদরখালী নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে বনের ভেতরে বাঁধ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। অভিযুক্ত ব্যক্তি সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

মানবজমিন২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
সেন্টমার্টিনে পাম্প দিয়ে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানাপরিবেশ

সেন্টমার্টিনে পাম্প দিয়ে সমুদ্রে বর্জ্য ফেলায় রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সেন্টমার্টিনে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলায় একটি রিসোর্টকে তিন লাখ টাকা এবং নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরায় একটি ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সমকাল২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)