সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রংপুরে ব্রয়লারের কেজি ২৬০, দেশি ৫৫০ টাকা

রংপুরে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে মুরগির দাম। ধনেপাতা, ফুলকপি ও মটরশুঁটিসহ কিছু সবজির দামও ঊর্ধ্বমুখী। তবে কমেছে রসুন ও সজনে ডাঁটার দাম। মাছ, চাল, ডাল ও তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

মৎস্য

রংপুরে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে মুরগির দাম। ধনেপাতা, ফুলকপি ও মটরশুঁটিসহ কিছু সবজির দামও ঊর্ধ্বমুখী। তবে কমেছে রসুন ও সজনে ডাঁটার দাম। মাছ, চাল, ডাল ও তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি ২১০-২২০ টাকা থেকে বেড়ে ২৫০-২৬০ টাকা, পাকিস্তানি মুরগি ৩১০-৩২০ টাকা থেকে বেড়ে ৩৪০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৪৬০-৪৭০ টাকা থেকে বেড়ে ৫৪০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

গরুর মাংস গত সপ্তাহের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৯০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আল-আমিন জাগো নিউজকে বলেন, 'মুরগির বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। কিছু কোম্পানি খামারিদের কাছ থেকে সরাসরি মুরগি কিনে বাজার নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ দোকানিরা চড়া দামে মুরগি কিনতে বাধ্য হচ্ছেন। ফলে খুচরা বাজারে প্রভাব পড়ছে।'

বাজারে মুরগি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, 'গরিবের মাংসের স্বাদ পূরণ করে ব্রয়লার। ১২০-১৩০ টাকার সেই ব্রয়লার এখন ২৫০-২৬০ টাকায় কিনতে হচ্ছে।'

সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, শসা ২৫-৩০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা থেকে কমে ২০ টাকা, গোল বেগুন ৪৫-৫০ টাকা থেকে কমে ৩০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, উচ্ছে ১৬০-১৭০ টাকা থেকে কমে ১১০-১২০ টাকা, লেবু হালি ১৫-২০ টাকা, কাঁচামরিচ ১৩০-১৪০ টাকা থেকে কমে ৮০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে দাম ৩০-৪০ টাকা, ধনেপাতার কেজি ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৩৫-৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিস এবং ফুলকপি ১০-১৫ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা কেজি দরে বক্রি হচ্ছে।

আদা ১৩০-১৪০ টাকা এবং রসুন ১৩০-১৪০ টাকা থেকে কমে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। এছাড়া সজনে ডাঁটা ২২০-২৪০ টাকা থেকে কমে ১৫০-১৬০ টাকা, মিষ্টি আলু আগের মতোই ৩৫-৪০ টাকা, পটোল ৭০-৮০ টাকা থেকে কমে ৫৫-৬০ টাকা, ঢেঁড়শ ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা এবং মটরশুঁটি ৪০-৪৫ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে নতুন কার্ডিনাল আলু ১৫-১৬ টাকা, শিল ও ঝাউ আলু ৩০-৩৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আর দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

সিটি বাজারের সবজি বিক্রেতা মকবুল মিয়া বলেন, আমদানির ওপর নির্ভর করে সবজির বাজার ওঠানামা করছে। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৮৭ টাকা, দুই লিটার ৩৭৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের তুলনায় মতোই ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্যাকেট আটার দাম কমে ৬৫-৬৮ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলা ৯৫-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা এবং বুটডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পোলট্রি মুরগির ডিমের হালি ৪০-৪২ টাকা। মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতলা ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()