সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে

সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন কিছু প্রয়োজন, যা একদিকে দ্রুত শক্তি জোগাবে, অন্যদিকে পেটের জন্য হবে হালকা ও আরামদায়ক। এ ক্ষেত্রে পুষ্টিকর আলুর স্যুপ হতে পারে চমৎকার একটি পছন্দ। সহজলভ্য উপকরণে তৈরি এই স্যুপ শরীরকে উষ্ণতা দেয়, শক্তি ফেরায় এবং দীর্ঘ সময় না খাওয়ার পর হজমের জন্যও সহায়ক। তাই ইফতারের টেবি

শাকসবজি

সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন কিছু প্রয়োজন, যা একদিকে দ্রুত শক্তি জোগাবে, অন্যদিকে পেটের জন্য হবে হালকা ও আরামদায়ক। এ ক্ষেত্রে পুষ্টিকর আলুর স্যুপ হতে পারে চমৎকার একটি পছন্দ। সহজলভ্য উপকরণে তৈরি এই স্যুপ শরীরকে উষ্ণতা দেয়, শক্তি ফেরায় এবং দীর্ঘ সময় না খাওয়ার পর হজমের জন্যও সহায়ক। তাই ইফতারের টেবিলে ভাজাপোড়ার পাশাপাশি রাখতে পারেন এক বাটি স্বাস্থ্যকর আলুর স্যুপ।

আলু ৫০০ গ্রাম (মাঝারি চৌকো করে কাটা)তেল ১ টেবিল চামচমাখন ২ টেবিল চামচপেঁয়াজকুচি দেড় টেবিল চামচরসুনকুচি আধা চা-চামচময়দা ১ টেবিল চামচগরম পানি ২ কাপতরল দুধ ১ কাপলবণ স্বাদমতোকালো গোলমরিচগুঁড়ো সিকি চা-চামচসাদা গোলমরিচগুঁড়ো সিকি চা-চামচশুকনা রোজমেরি ১ চিমটিচিলি ফ্লেক্স ১ চিমটিক্রিম ৬০ গ্রাম বা সিকি কাপচিজ ৩০ গ্রাম

আরও পড়ুন:ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাটঅতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা

প্রথমেই একটি শুকনা হাঁড়ি চুলায় বসিয়ে তাতে তেল ও মাখন দিন। অল্প আঁচে গরম করার পর তাতে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ময়দা দিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না হালকা বাদামি রং ও সুগন্ধ বের হয়।

এ পর্যায়ে গরম পানি ও তরল দুধ ঢেলে মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যেন দলা না বাঁধে। মিশ্রণ ফুটে উঠলে আলু, লবণ, কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করুন যতক্ষণ না আলু সম্পূর্ণ সেদ্ধ হয়।

চুলা থেকে নামিয়ে পুরো মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর পুনরায় একই হাঁড়িতে ঢেলে চুলায় বসান। এবার ক্রিম, চিজ, রোজমেরি ও চিলি ফ্লেক্স যোগ করে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন। ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর আলুর স্যুপ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()