সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

রেস্তোরাঁয় বেশি টাকা দিলেই মেলে অতিথি পাখির মাংস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোটেলগুলোতে বেশি টাকা দিলেই মেলে পরিযায়ী পাখির মাংস। দেশের যেকোনো প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা হোটেলে দুপুর কিংবা রাতের খাবার খেতে গেলে সেখানে বিশেষ খাবারের আইটেম হিসেবে দেখানো হয় অতিথির পাখির মাংস। শুধু তাই নয়, টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে ফোন করেও এইসব পাখির মাংস অগ্

পরিবেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোটেলগুলোতে বেশি টাকা দিলেই মেলে পরিযায়ী পাখির মাংস। দেশের যেকোনো প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা হোটেলে দুপুর কিংবা রাতের খাবার খেতে গেলে সেখানে বিশেষ খাবারের আইটেম হিসেবে দেখানো হয় অতিথির পাখির মাংস। শুধু তাই নয়, টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে ফোন করেও এইসব পাখির মাংস অগ্রিম অর্ডার করা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, টাঙ্গুয়ার হাওর থেকে পর্যটকরা ঘুরে এসে যখন ভাত খাওয়ার জন্য হোটলে ঢোকেন তখন হোটেলে দায়িত্ব থাকা কয়েকজন এসে খাবারের আইটেম বলতে থাকেন। এক পর্যায়ে বিশেষ আইটেম হিসেবে তারা পাখির মাংস বলেন এবং সেটার দাম প্রতি প্লেট ৩০০ টাকা করেন। যা গরু কিংবা মুরগির মাংসের চেয়ে দ্বিগুণ।

সুনামগঞ্জের তাহিরপুরে ছোট বড় সব হোটেলেই টাকা বেশি দিলে মেলে এসব অতিথি পাখির মাংস।

শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রচুর তুষারপাত হয়। এসময় এসব অঞ্চলে পাখিদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। তীব্র খাদ্য সংকট তৈরি হয়। ফলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিরা প্রাণ বাঁচাতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দেশের উত্তর-পূর্ব প্রান্তের জীববৈচিত্র সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি বিশ্বের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরেআশ্রয় নেয়। কিন্তু এখানে এসেও তাদের শেষ রক্ষা হয় না। কিছু অসাধু মানুষ প্রতি বছর অতিথি পাখি শিকার করে। অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। স্থানীয়রা জানান, সব হোটেলে যদি মোবাইল কোর্ট নিয়মিত পরিচলনা করা হত তাহলে হয়ত পাখি শিকার কম হত। একটা চক্র আছে যারা পুলিশ এবং আনসারকে হাতে নিয়ে নিয়মিত পাখি শিকার করছে যার কারণে আগের মতো টাঙ্গুয়ার হাওরে এখন আর পাখি আসে না। স্থানীয় বাসিন্দা আহমদ নূর জানান, হাজার হাজার পাখি ছিল হাওরে। কিন্তু এখন আর আগের মতো পাখি নেই। কারণ পাখি শিকারীরা প্রতিদিন পাখি শিকার করে ব্যাগ ভরে বাজারে নিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, টাকা বেশি দিলে হোটেলে অতিথি পাখির মাংস পাওয়া যায়। আমরা স্থানীয়রা অনেকদিন যাবৎ পাখি শিকার বন্ধের জন্য বিভিন্ন আন্দোলন করছি কিন্তু প্রশাসন আমাদের কথা কানে নিচ্ছে না।

সুনামগঞ্জ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জাগো নিউজকে বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই পাখি শিকারীদের আইনের আওতায় আনা হোক এবং দণ্ড নিশ্চিত করা হোক। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, হোটেল রেস্তোরাঁয় পাখির মাংস বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান আগেও হয়েছে, এখনও অব্যাহত আছে, থাকবে।

লিপসন আহমেদ/এফএ/এমকেএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()