সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

রেড ক্যাঙ্গারুসহ ৫ প্রজাতির প্রাণী আসছে চিড়িয়াখানায়

চলতি বছরই জাতীয় চিড়িয়াখানায় আরও পাঁচ প্রজাতির প্রাণী আনার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসছে আফ্রিকান সিংহ, লামা, রেড ক্যাঙ্গারু, গগণবেড় বা পেলিক্যান পাখি ও ওয়াইল্ড বিস্ট।

পরিবেশ

চলতি বছরই জাতীয় চিড়িয়াখানায় আরও পাঁচ প্রজাতির প্রাণী আনার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসছে আফ্রিকান সিংহ, লামা, রেড ক্যাঙ্গারু, গগণবেড় বা পেলিক্যান পাখি ও ওয়াইল্ড বিস্ট।

কত সংখ্যক প্রাণী আনা হবে তা নির্ধারণ না করা হলেও, প্রাণী কেনার টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর জাতীয় চিড়িয়াখানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, কোভিডের কারণে গতবার টেন্ডারটা পিছিয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আমরা আবার টেন্ডার করেছি, প্রসেসটা চলছে।

তিনি বলেন, পাঁচ রকমের প্রাণী নিয়ে আসছি। আমরা সময় দেবো, হয়তো তিন মাসের মধ্যেই চলে আসবে।

বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় ১৩৫ প্রজাতির মোট ৩ হাজার ১৩০টি প্রাণী রয়েছে। যার মধ্যে ১ হাজার ১৪৫টি অ্যাকুরিয়ামে ফিশ রয়েছে। ৫৮ প্রজাতির ১ হাজার ৫৭৪টি পাখি রয়েছে এবং অন্যান্য ৬৯৩টি প্রাণী রয়েছে।

১৩ মাসে ১ কোটি ১০ লাখ টাকার হরিণ বিক্রি

চিড়িয়াখানায় হরিণ ও ময়ূরের সংখ্যা বেড়ে যাওয়ায় গত বছরের শুরুর দিকে অতিরিক্ত কিছু প্রাণী বিক্রির সিদ্ধান্ত নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকায় এক জোড়া হরিণ বিক্রি করা হলও পরে তা কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ১৩ মাসে প্রায় ১৫২টি হরিণ ও ৭০টির মতো ময়ূর বিক্রি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ডা. মো. আব্দুল লতিফ বলেন, হরিণ ও ময়ূর কেনার প্রচুর আবেদন পাচ্ছি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি ১৩ মাসে ১ কোটি ১০ লাখ টাকার হরিণ বিক্রি হয়েছে। ২৪ লাখ টাকার ময়ূর বিক্রি হয়েছে।

তিনি বলেন, ময়ূর আমরা বিক্রি বন্ধ করে দিয়েছি। আমাদের স্টকের ওপর নির্ভর করে আগামীতে হয়তো আবার বিক্রি করার চিন্তা-ভাবনা করবো। এখন যা ময়ূর আছে সেগুলো আমাদের লাগবে। প্রজনন বাড়লে তখন হয়তো বিক্রি করবো। আমরা হরিণ বিক্রি করছি, প্রচুর সাড়া পাচ্ছি। চিড়িয়াখানা তো প্রজনন কেন্দ্র নয়, বিক্রি করা আমাদের টার্গেট নয়।

চিড়িয়াখানার প্রাণী বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, হরিণের সংখ্যা অতিরিক্ত হয়ে গিয়েছিল। সংস্থানের ব্যবস্থা, ব্যবস্থাপনা, খাদ্যের বাজেট সবকিছু মিলিয়ে আমাদের অতিরিক্ত যেটা, সেটা মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে আমরা বিক্রি করছি।

বিক্রির পর মালিকরা প্রাণীগুলোর চিকিৎসা বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সেবা সংশ্লিষ্ট এলাকার থানা অফিসারদের কাছ থেকে পাবেন জানিয়ে তিনি বলেন, আমরা যখন কোনো খামারি বা রিসোর্টের মালিকের কাছে হরিণ বিক্রি করি, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা অফিসার, জেলা অফিসারকে জানাই। যারা নিয়ে যায় তাদেরও বলি সংশ্লিষ্ট উপজেলা অথবা জেলা অফিসারের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, যাতে তত্ত্বাবধানটা তারা সঠিকভাবে করতে পারে। অসুখ-বিসুখ হলে সঠিক চিকিৎসা দেওয়া, পরামর্শ দেওয়া এগুলো তারা পেতে পারেন। অসুখ-বিসুখ হলে পশু চিকিৎসকের পরামর্শ তারা উপজেলা থেকে নিতে পারেন।

সম্প্রতি কিছু চিত্রা হরিণ বাচ্চা দিয়েছে ও ইমু পাখি ডিম দিয়েছে। ইমু পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ডা. মো. আব্দুল লতিফ।

এসএম/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()