সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রামসাগরে মায়াবী চিত্রা হরিণের পরিবারে নতুন ৮ অতিথি

দিনাজপুরে রামসাগর মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিণের সংসারে আরো আটজন নতুন অতিথি এসেছে।

পরিবেশ

দিনাজপুরে রামসাগর মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিণের সংসারে আরো আটজন নতুন অতিথি এসেছে।

শীত ও করোনার সময়ে চিত্রা হরিণের সংসারে নতুন আট অতিথিকে দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

নতুন অতিথি শাবকদের নিয়ে রোদের আলোয় মা হরিণগুলো দুধ খাওয়াচ্ছে। এ দৃশ্য দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বাদাম বা খাওয়ার কিছু নিয়ে ডাকলে অনেক চিত্রা হরিণ ব্যারিকেডের কাছে ছুটে আসছে। তবে কেউ শব্দ করলে তারা পালিয়েও যাচ্ছে।

মহিলা দর্শনার্থী দিনাজপুরের ডেপুটি ডাইরেক্টর ফ্যামলি প্ল্যানিং মমতাজ বেগম বলেন, ঐতিহাসিক এই রামসাগরের জলরাশি ও চিত্রাহরিণগুলো এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের আকর্ষণ করে। যারা রামসাগরে আসেন তারা একবার হলেও হরিণগুলোর কাছে ছুটে আসেন। চিত্র হরিণের পরিবারে নতুন অতিথি এসেছে শুনে আমিও আমার পরিবার ও নাতি-নাতনিদের নিয়ে এসেছি হরিণ ও শাবকগুলো দেখানোর জন্য।

দ্বিতীয় শ্রেণীল শিক্ষার্থী স্নেহা বলে, 'রামসাগরে ঘুরতে এসেছি। আজকে হরিণ দেখছি। হরিণগুলো অনেক সুন্দর, আমার কাছে আসছে এবং খুব ভাল লাগছে'।

হরিণগুলোর তদারককারী জহুরুল ইসলাম জানায়, চিত্রা হরিণের শাপলা পাতা, বিভিন্ন গাছের পাতা, ঘাস, বাদাম ছোলাসহ দানাদার খাবার খুব প্রিয় খাবার । নতুন অতিথি আসায় দর্শনার্থীরা খুব মুগ্ধ। তারা হরিণ শাবকগুলো দেখার জন্য ভিড় জমায়।

দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ও বনবীট কর্মকর্তা সাদেকুর রহমান জানান, ১৯৯২ সালে ১২ আগষ্ট রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় সরকারিভাবে ছয়টি চিত্রা হরিণ আনা হয়। বংশবিস্তারে সংখ্যা বেড়ে বড় ৫৪টি হরিণ এবং ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে বিভিন্ন সময়ে আটটি মা হরিণ নতুন অতিথির জন্ম দেয়ায় এখন হরিণের সংখ্যা ৬২টিতে দাঁড়িয়েছে সংখ্যা।

তিনি আরও জানান, হরিণের সংখ্যা বেড়েছে। এতে খাদ্যের চাহিদাও বেড়েছে। এখন চিত্রা হরিণগুলোর খাদ্যের জন্য সঠিক সময়ে খাদ্য বাজেট পর্যাপ্ত পাওয়া দরকার। চিত্রা হরিণগুলোকে ছোলা, চক্কর, লতাপাতা ইত্যাদি খাবার দেয়া হয়।

রামসাগর চিড়িয়া খানায় চিত্রা হরিণ ছাড়াও রয়েছে বানর, হুনুমান, ময়ুর, অজগর সাপ, বিভিন্ন প্রজাতির পেঁচা।

এমদাদুল হক মিলন/এসএমএম/এমকেএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()