সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

প্রকৃতি দমন করলে ফল ভালো হয় না: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।

পরিবেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।

রোববার (২০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

আলফা স্টার ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করে লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং আদাবরে বেগম নূর জাহান মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়।

আব্দুস সালাম বলেন, এটা কোনো রাজনৈতিক বা কর্মী সভা নয়। এটা একটি জনসচেতনতামূলক আয়োজন। আজ বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। প্রকৃতি আমাদের ওপর রুষ্ট। আধুনিক শহর গড়ার জন্য আমরা প্রকৃতি ধ্বংস করছি, যেহেতু প্রকৃতির ওপর আমরা হাত দিয়েছি, সেহেতু প্রকৃতিও আবার আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। আজ সারাবিশ্বে উত্তাপ বেড়ে গেছে। বিভিন্ন স্থানে পানির স্তর কমে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এটার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, আগে রাস্তা হবে, গ্যাস, পানি, ইলেকট্রিক যাবে তারপর সেখানে বিল্ডিং হবে। এটা হচ্ছে পরিকল্পিত। কিন্তু এ পরিকল্পনা কিছুই নেই। সবার আগে বাড়ি নির্মাণ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোহাম্মদপুর, আদাবর, লালমাটিয়ায় যারা বসবাস করেন এই এলাকার প্ল্যানটা পাকিস্তান আমলের। সেই সময়ের যে প্ল্যান ছিল সেখানে প্রশস্ত রাস্তা ছিল, এখন সেই প্ল্যান অনুযায়ী অনেক রাস্তা সরু হয়ে গেছে। মানুষ ফুটপাত দখল করেছে। কিন্তু যে পরিমাণ রাস্তা দরকার ছিল সেটুকু নেই। আলো-বাতাস পাওয়ার জন্য একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব যতটুকু হওয়ার দরকার আজ কিন্তু সেই অবস্থা নেই। তাই প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।

লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। দেশ সেবায় এগিয়ে আসতে হবে। আমি ২৫ বছর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম, এখন এই প্রতিষ্ঠানের সভাপতি।

আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, এ ফাউন্ডেশন শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে। যেমন- আলফা স্টার বৃত্তি, স্কুল ও কলেজে কুইজ প্রতিযোগিতা, শিক্ষামূলক সেমিনার এবং সবুজ বনায়নের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচি। ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের জন্য আগস্ট মাসে আলফা স্টার বৃত্তির কার্যক্রম হাতে নিচ্ছে। এছাড়া যে শিক্ষার্থীরা এসএসসি ২০২৫ ব্যাচে জিপিএ ফাইভ পেয়েছে তাদের সংবর্ধনা দেবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()