সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

পটুয়াখালীতে আম বাগানে আনারস চাষে সাফল্য

জলবায়ু পরিবর্তন জনিত কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে উপকূলের কৃষি ব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে একই জমি থেকে একাধিক বার ফসল উৎপাদন এবং জমির বহুবিদ ব্যবহারের কথা বলছেন কৃষি বিজ্ঞানীরা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।

ফল

জলবায়ু পরিবর্তন জনিত কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে উপকূলের কৃষি ব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে একই জমি থেকে একাধিক বার ফসল উৎপাদন এবং জমির বহুবিদ ব্যবহারের কথা বলছেন কৃষি বিজ্ঞানীরা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র।

দক্ষিণাঞ্চলের কৃষকদের এ বিষয়ে সরাসরি ধারণা দিতে গবেষণা কেন্দ্রের আম বাগানে সাথী ফসল হিসেবে আনারস চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় এ চাষপদ্বতি দেখে স্থানীয়রা আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এ ক্ষেত্রে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে কারিগরি সহযোগিতার কথা জানান কৃষি বিজ্ঞানীরা।

পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে সাধারণত বাড়ির আশপাশে আনারস রোপণ করলেও বাণিজ্যিকভাবে আবাদ দেখা যায় না। ফলে দেশের অন্য জেলা থেকে আনারস সংগ্রহ করে স্থানীয় চাহিদা পূরণ করা হয়। ফলে স্থানীয় বাজারগুলোয় আনারসের দাম থাকে ভালো।

আনারস ছায়াযুক্ত স্থানে ফালো ফলন দেওয়ায় এবার আম বাগানে আনারস চাষের কথা বলছেন কৃষি বিজ্ঞানীরা। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, 'এবার জায়েন্ট কিউ এবং নরসিংদীর ঘোড়াশাল জাতের আনারস চাষ করা হয়েছে।'

তিনি বলেন, 'বর্ষার শেষদিকে বিশেষ করে জুন-জুলাই মাসে আনারসের চারা রোপণ করলে এবং একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া সম্ভব। প্রথম লাগানোর পর ১৮ মাসে এবং এরপর প্রতিবছর ফলন পাওয়া যায়। এবার কেন্দ্রে হেক্টরপ্রতি ৪০ টন ফলন পাওয়া গেছে।'

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, '২০৩০ সালের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সবার জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা। সেই লক্ষ্য অর্জন করতে জমির স্বল্পতা কমাতে হবে। এর জন্য আন্তঃফসল চাষ বাড়াতে হবে। তাই আম বাগানেই আনারস চাষ করা হয়েছে।'

এ কৃষি বিজ্ঞানী আরও বলেন, 'কৃষকের আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ফসল ফলাতে হবে। খেয়াল রাখতে হবে, কৃষক যেন ভালো দামে ফসলটি বিক্রি করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব পড়ছে। কিভাবে এ অঞ্চলে লবণাক্ততা ও খরাসহিষ্ণু আম, আনারসের জাত উদ্ভাবন করা যায়; তা নিয়েও কৃষি বিজ্ঞানীরা কাজ করছেন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()