সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগাম ফসলের বিপুল সমাহার

শীতের আগাম সবজি আবাদ করে ব্যাপক লাভবান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক। বিঘা প্রতি গড়ে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লাভ থাকছে তাদের। কমে এসেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও।

শীতের আগাম সবজি আবাদ করে ব্যাপক লাভবান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক। বিঘা প্রতি গড়ে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লাভ থাকছে তাদের। কমে এসেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও।

শীতের আগেই শীতের সবজি। ভোক্তার কাছে ক’দিন আগেই শীত মৌসুমের স্বাদ পৌঁছে দিতে ফসল পঞ্জিকায় যোগ হয়েছে আগাম সবজি আবাদের এই রেওয়াজ। আর এতেই যেন ফুলে-ফেঁপে উঠছে বাণিজ্যিক কৃষি।

চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার জানান, বিঘাপ্রতি ২০ থেকে ২২ হাজার টাকা খরচ করে এবার কপির খুবই দাম পাচ্ছেন কৃষকরা। ৮০ হাজার টাকা করে বিক্রি হচ্ছে বিঘাপ্রতি।

হঠাৎ করেই পাল্টে গেছে গ্রামীণ বাজারের চেহারা। সবজির বিপুল সমাহার জানান দিচ্ছে কৃষকের ঝোঁক এখন আগাম ফসলেই।

বাজার এখন আর পাইকার বা ব্যবসায়ীর হাতে আটকে থাকছে না। তাদের সুযোগ কমছে লাভের মোটা অংকে ভাগ বসানোর। পথের খরচ আর ঢাকার বাজারের হিসাব পাইকার যেমন জানেন, জানেন কৃষকও।

তবে লাভের হিসাবটি একেক কৃষকের কাছে একেক রকম। কেউ কপিতে, কেউ ধনেপাতায় আর কেউ বা লাউয়ে গুনছেন কাঙ্ক্ষিত লাভ।

সময় আর বাজারের প্রবণতা বুঝে ফসল আবাদে এই দক্ষতা দিনে দিনে আরো বাড়বে, আশা কৃষকের।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগাম ফসলের বিপুল সমাহার | দা এগ্রো নিউজ