সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ছাদ-কৃষি উপকরণের খামার গড়েছেন শিক্ষিত যুবক

ছাদ-কৃষি সহায়ক উপকরণ তৈরি করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ কৃষি উদ্যোক্তা আলিমুজ্জামান মিল্টন। নিজের গড়ে তোলা কৃষি খামারে তিনি সমাবেশ ঘটিয়েছেন নতুন নতুন প্রযুক্তি ও কৌশলের।

ছাদ-কৃষি সহায়ক উপকরণ তৈরি করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ কৃষি উদ্যোক্তা আলিমুজ্জামান মিল্টন। নিজের গড়ে তোলা কৃষি খামারে তিনি সমাবেশ ঘটিয়েছেন নতুন নতুন প্রযুক্তি ও কৌশলের।

লেখাপড়া শেষ করে অন্যকোনো পেশায় যাননি আলিমুজ্জামান। নিজেকে যুক্ত করেছেন কৃষির বহুবিধ কর্মযজ্ঞের সঙ্গে। পরীক্ষা নিরীক্ষা করছেন ফসল উৎপাদন থেকে শুরু করে নাগরিক কৃষির নানা দিক নিয়ে। গড়ে তুলেছেন ছাদ-কৃষির দরকারি অবকাঠামো।

তার এ উদ্যোগ নিয়ে আলিমুজ্জামান মিল্টন বলেন: পিভিসি পাইপ ব্যবহার করে পুদিনা পাতা বা ল্যাটুস এই ধরণের সবজি উৎপাদন করেছি। বেগুন কিংবা মরিচ সব ধরণের সবজি এখান থেকে উৎপাদন করা সম্ভব। সাত থেকে আট জনের পরিবারের সবজির চাহিদা পূরণ করা সম্ভব যেকোনো ধরণের মৌসুমী সবজি উৎপাদন করে।

এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে মাটিবিহীন কৃষির নানা দিক নিয়েও। মাটির সঙ্গে কোকো পিট বা নারিকেলের উচ্ছিষ্ট অংশ মিশিয়ে ব্যবহার করছেন তিনি।

খামারের ভেতরেই রয়েছে বাউল লাউ উৎপাদনের একটি ছাউনি।

এ প্রসঙ্গে মিল্টন বলেন, আশে-পাশে যারা লাউ চাষে আগ্রহী তারা এসে এখান থেকে বীজ নিয়ে যায়। এ জাতে লাউয়ের সুবিধা হচ্ছে- উচ্চ ফলনশীল এবং বারো মাস এখান থেকে ফল আসে।

এই তরুণ উদ্যোক্তা নিজের খামারটি গড়ে তুলেছেন কৃষি ও কৃষককে বাণিজ্যিক সহায়তা দেবার ক্ষেত্র হিসেবে।

(এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল ৮ ডিসেম্বর বেলা পৌণে তিনটায় ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে)

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

জাগো নিউজ ২৪১ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

বাড়ছে কাঁচা মরিচের দাম, আগেই চাষ করে নিন টবে

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে বাড়ির চিলেকোঠা, ছাদে, বারান্দায় অথবা আঙিনায় টবে মরিচ চাষ করতে পারেন। এতে খরচও অনেক কম। সামান্য যত্নেই দ্রুত বেড়ে উঠবে মরিচ গাছ।

জাগো নিউজ ২৪৩১ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()