সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

পরিযায়ী পাখিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রতি বছরের মতো এবারও শীতের আগমনী বার্তা নিয়ে হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসেছে পরিযায়ী পাখির দল।

পরিবেশ

প্রতি বছরের মতো এবারও শীতের আগমনী বার্তা নিয়ে হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসেছে পরিযায়ী পাখির দল।

প্রকৃতিতে শীতের রুক্ষতার মাঝেও বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে প্রাণ ফিরিয়ে এনেছে দূরদেশ থেকে আসা অতিথি পাখির দল। পরিযায়ী পাখির কলকাকলি সকাল-সন্ধ্যা মুখর করে রেখেছে জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাস। রাজধানীর অদূরে সবুজে ঘেরা ক্যাম্পাসে অতিথি পাখি এসে জাহাঙ্গীরনগরের সৌন্দর্যে নতুন পালক যোগ করেছে। কুয়াশা ঘেরা সকালে লাল শাপলায় ভর্তি লেকে পাখিদের ওড়াউড়ি, খুনসুটি যে কারও চোখ জুড়াবে। এক লেক থেকে অন্য লেকে উড়ে যাওয়া, ঘাপটি মেরে খাবার খুঁজে বের করা কিংবা দলবেঁধে নীল আকাশে ছুটে যাওয়ার মতো দৃশ্যে দিনভর মুখর থাকছে লাল ইটের কোলঘেঁষে গড়ে উঠা জলাশয়গুলো।

বিশ্ববিদ্যালয়ে ছোট বড় মোট ১২টি জলাশয় রয়েছে। এর মধ্যে পরিবহন চত্বর সংলগ্ন জলাশয়, নতুন প্রশাসনিক ভবনের সামনের জলাশয়, ওয়ার্ল্ড লাইফ রেসকিউ সেন্টারের ভেতরের জলাশয় ও সুইমিংপুল সংলগ্ন জলাশয়ে অতিথি পাখি এসেছে।

তবে ছুটির দিনগুলোতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে পাখিপ্রেমী দর্শনার্থীদের ভিড় জমে ক্যাম্পাসে। দর্শনার্থী ও অতিরিক্ত যানবাহনের চাপে পাখির আবাসস্থল হুমকির মুখে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে অতিথি পাখিরা আসে। তাদের মুগ্ধতায় আমাদের দিন কাটে। তাদের ঝাঁকে ঝাঁকে উড়ে চলা, দলবদ্ধভাবে পানিতে ছুটে চলা পর্যবেক্ষণ করলেই বোঝা যায়, এর সৌন্দর্য কতখানি।'

পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, গত ১৭ সেপ্টেম্বর এ মৌসুমে প্রথম পরিযায়ী পাখি বিশ্ববিদ্যালয়ের লেকে আসে। এখন পর্যন্ত ক্যাম্পাসে ছোট সরালি ও কিছু বড় সরালি প্রজাতির পাখি এসেছে। সাধারণত ডিসেম্বর মাসে বেশি পাখি আসে। এই সময়ে আমরা সবোর্চ্চ প্রজাতি পেয়ে থাকি। এ বছর যেহেতু নভেম্বর মাসে একটা বড় সময় ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলেছে, লোকজনের সমাগম ঘটেছে এই কারণে এখন পর্যন্ত পাখির পরিমাণ তুলনামূলক কম। তবে আশা করছি ডিসেম্বরের শেষ দিকে পাখির সংখ্যা বাড়বে।

তিনি আরও বলেন, ছুটির দিনগুলোতে লেকের পাড়গুলোতে অনেক বেশি লোকের সমাগম ঘটে। ফলে এই লেকগুলোতে যে পাখি বসে সেগুলো নিরাপদ বোধ করে না। দর্শনার্থীরা যাতে লেকের পাড়ে বেশি সময় না থাকে, ঢিল না ছোড়ে, কোনো ধরনের প্লাস্টিক বর্জ্য যাতে না ফেলে এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, প্রাকৃতিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন। আমাদের লেকগুলোতে শীতকালে প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি আসে। পাখির সুবিধার জন্য আমরা লেকগুলো পরিষ্কার করেছি। প্রতিবছরের মতো সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন লাগিয়েছি। দর্শনার্থীদের বলবো, তারা যেন পাখিদের নিরাপদে রাখে।

শীতের তীব্রতা ও খাবার সংকট থেকে বাঁচতে হিমালয়ের উত্তরের দেশ সাইবেরিয়া, চীন ও মঙ্গোলিয়া থেকে সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের শুরুর দিকে আমাদের দেশের হাওর অঞ্চলসহ বিভিন্ন স্থানে পরিযায়ী পাখি আসতে শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে ১৯৮৬ সাল থেকে অতিথি পাখি আসছে। আগে জলাশয়গুলোতে দেশি-বিদেশি মিলিয়ে ১৯৫ প্রজাতির পাখির দেখা মিলতো। এদের মধ্যে ছিলো পিনটেইল, কম্বডাক, পচার্ড, চিতা টুপি, লেসার হুইসেল, নাকতা, মানিকজোড়, গার্গিনি, ছোট সরালি, বড় সরালি, বামুনিয়া, হাঁস পাখি, মুরহেন, খঞ্জনা ভিনিদেশি বক, জল পিপি প্রভৃতি প্রজাতির পাখি ক্যাম্পাসে আসে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()