সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

পরিযায়ী পাখি হত্যা, ছবি-ভিডিও পোস্ট করে বিপাকে যুবলীগ নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে গুলি করে পরিযায়ী পাখি হত্যার ঘটনা ঘটেছে। এসময় পাখিটি দেখতে স্থানীয়রা ভিড় করে। আর এসব দৃশ্যের ছবি-ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন যুবলীগ নেতা মুকুল মোল্লা। বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

পরিবেশ

ফরিদপুরের বোয়ালমারীতে গুলি করে পরিযায়ী পাখি হত্যার ঘটনা ঘটেছে। এসময় পাখিটি দেখতে স্থানীয়রা ভিড় করে। আর এসব দৃশ্যের ছবি-ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন যুবলীগ নেতা মুকুল মোল্লা। বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, যুবলীগ নেতা মুকুল মোল্লা ভিডিও করে ছড়িয়েছেন। তাকে ধরলেই প্রকৃত অপরাধীদের ধরা যাবে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার তেলজুড়ী গ্রামের চকপাড়া এলাকার একটি মোবাইল টাওয়ারে একটি পরিযায়ী পাখি আশ্রয় নেয়। পাখিটির ওজন প্রায় আড়াই কেজির মতো। টাওয়ারে থাকা পরিযায়ী পাখিটিকে ইয়ারগান দিয়ে গুলি করে হত্যা করেন স্থানীয় বাসিন্দা আল আমিন খন্দকার ও মুরাদ। পরে ওই স্থানে মানুষের ভিড় লেগে যায়। এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন শেখর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুকুল মোল্লা। পরে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ছবি-ভিডিও ভাইরাল হয়ে যায়। পরিযায়ী পাখি নিধন নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, পাখিটি গুলি করে হত্যার পর লোকজন দেখতে ভিড় জমিয়েছে। পাখিটি কেউ ধরে দেখছেন। এসময় অনেককে বলতে শোনা যায়, আল আমিন খন্দকার ও মুরাদ মোবাইলের টাওয়ার থেকে পাখিটি মেরেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই এলাকায় বিভিন্ন প্রজাতির শত শত পরিযায়ী পাখিদের আনাগোনা লক্ষ্য করা যায়। শিকারীরা এয়ারগান, ফাঁদ ও জাল পেতে পাখিগুলো ধরে বিক্রি করে দেয়। আর এ কাজটি তারা খুব সকালে করে থাকে। এভাবে প্রতিদিন অসংখ্য পরিযায়ী পাখি নিধন করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দা জাফর শেখ জাগো নিউজকে বলেন, চকপাড়ার লোকজন টাওয়ার থেকে এয়ারগান দিয়ে গুলি করে বড় একটি পরিযায়ী পাখি হত্যা করেছে। তবে কারা মারছে তা বলতে পারবো না।

পার্শ্ববর্তী মসজিদের ইমাম দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, 'পাখিটি পড়ার পর পোলাপানরা ধরে আনে। তখন অনেক লোকজন জড়ো হয়। কারা মেরেছে, কী করেছে তা জানা নেই। তবে পাখিটির ওজন দুই কেজির মতো হবে। সাইজে বেশ বড়। সম্ভবত পাখিটির নাম মদনটাক। আমি এই ধরনের পাখি প্রথম দেখলাম।'

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইয়াছিন মোল্লা জাগো নিউজকে বলেন, 'বিষয়টি আমার ওয়ার্ডে হলেও চকপাড়া এলাকার ঘটনা। এ ঘটনা আমাকে কেউ জানায়নি। তারপরও খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখব।'

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আল আমিন ও মুরাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের এলাকায় গিয়েও পাওয়া যায়নি।

জানতে চাইলে শেখর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুকুল মোল্লা জাগো নিউজকে বলেন, 'আমি ময়েনদিয়া বাজারে ব্যবসা করি। রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ওই স্থানে গিয়ে দেখি অনেক লোকজন, চিল্লাপাল্লা করছে। ঘটনাস্থলে গিয়ে দেখি বড় একটি অতিথি পাখি মারা হয়েছে। পাখিটি নিয়ে সবাই টানাটানি, ছবি তোলাতুলি করছে। তখন আমি আমার মোবাইলে ছবি-ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেই। পরে পাখিটি কী হয়েছে জানা নেই। আসলে অতিথি পাখি নিধন ঠিক না। আইনগত অপরাধ। তাছাড়া আমার ছবি-ভিডিও করা উচিত হয়নি।'

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জাগো নিউজকে বলেন, ছবি-ভিডিওটি দেখেছি। এটি আইনগতভাবে অপরাধ। এ কাজটি যারা করেছে তাদের খোঁজা হচ্ছে। এসব পাখি শিকারীদের হাতেনাতে ধরতে পারলে তাদের শাস্তির আওতায় আনতে সক্ষম হবো।

এ বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()