সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

পরিবেশ রক্ষায় ‘দুর্বার তারুণ্য’র ব্যতিক্রমী উদ্যোগ

'আমার যত্নে, আমার গাছ' স্লোগানে 'আমরা মালি' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'দুর্বার তারুণ্য'।

পরিবেশ

'আমার যত্নে, আমার গাছ' স্লোগানে 'আমরা মালি' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'দুর্বার তারুণ্য'।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সিআরবি এলাকায় শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির চলমান পর্ব সম্পন্ন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছকে বলা হয় অক্সিজেনের কারখানা। মানুষ, গাছ, প্রাণিকুল সবমিলে একটি বায়বীয় সম্পর্ক বিদ্যমান, যার মাধ্যমে একে-অপরের উপকারার্থে নিবেদিত। কাজেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়া।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যা কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজদ্রব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে না বরং ব্যক্তি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য বিধানে অনুকূল ভূমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ ও এর সঠিকভাবে পরিচর্যা করা দরকার।

দুর্বার তারুণ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ বলেন, বৃক্ষ আমাদের পরমবন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত। বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপণের সংখ্যা বাড়লেও তা পরিচর্যার দিকে তেমন একটা মনোযোগ নেই বললেই চলে। 'আমরা মালি' অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে চাই। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কমবেশি জানে, কিন্তু এই বহুল প্রয়োজনীয় জিনিসটিকে ঠিকঠাক গড়ে তোলার জন্য দরকার পরিচর্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রবিউল হাসান, হৃদয় হোসেন মল্লিক, মো. কামরুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মো. এমদাদুল হক মারুফ, এইচ এ মোবারক, হাকিমুল ইসলাম সাকিব, সাফায়েত মোর্শেদ, মোবারক উল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ।

ইকবাল হোসেন/বিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()