সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৩%বাতাস কিমি/ঘ

পরিবেশ দিবসে সারাদেশে একসঙ্গে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে একসঙ্গে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ করেছে ৬৪টি পরিবেশবাদী সংগঠনের ১ হাজার ৭০০ স্বেচ্ছাসেবী। বৃহস্পতিবার (৫ জুন) দেশের তারুণ্যভিত্তিক পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ-এর আয়োজনে সারাদেশে এই ভিন্নরকম কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে একসঙ্গে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ করেছে ৬৪টি পরিবেশবাদী সংগঠনের ১ হাজার ৭০০ স্বেচ্ছাসেবী। বৃহস্পতিবার (৫ জুন) দেশের তারুণ্যভিত্তিক পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ-এর আয়োজনে সারাদেশে এই ভিন্নরকম কর্মসূচি পালন করা হয়।

এতে জাতীয় পর্যায়ে সহ-আয়োজক ছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), ইয়্যুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, তরু পল্লব, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা ও ছাওয়াব ফাউন্ডেশন। এছাড়া স্থানীয়ভাবে যুক্ত ছিল দেশের বিভিন্ন জেলার ৫৬টি স্বেচ্ছাসেবী সংস্থা।

আয়োজিত এই কর্মসূচিতে স্কুল, মসজিদ, মন্দির, ঘরবাড়ি ও রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হয়। সারাদেশের ১৭ শতাধিক ভলান্টিয়ারের অংশগ্রহণে ৬৪ জেলায় ৫ সহস্রাধিক গাছ রোপণ করা হয়।

রাজধানীর উত্তরা জনপথ মোড়ে বৃক্ষ রোপণ ও বিতরণ এবং জনসংযোগের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উত্তরা স্টুডেন্ট সোসাইটির সহযোগিতায় উত্তরা ১৩ নম্বরের সেক্টরের লেকপাড় ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, এই কর্মসূচি কেবল একটি দিবস উদযাপন নয় এটি একটি স্থায়ী পরিবর্তনের সূচনা।

আরএএস/এমআইএইচএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()