সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

পহেলা বৈশাখের ভোরেই সুনামগঞ্জের হাওরে ধান কাটার ধুম

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। পহেলা বৈশাখের প্রথম প্রহরেই সোনালী ফসল ঘরে তুলতে পেরে কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। আবহাওয়া অনুকূলে থাকলে এই বিপুল পরিমাণ ধান জেলার অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশ

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। পহেলা বৈশাখের প্রথম প্রহরেই সোনালী ফসল ঘরে তুলতে পেরে কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। আবহাওয়া অনুকূলে থাকলে এই বিপুল পরিমাণ ধান জেলার অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনে জেলার অন্তত ২৫টি হাওরে লক্ষাধিক কৃষক সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাঁচি হাতে মাঠে নামেন। একদিকে পুরুষরা ধান কাটছেন, অন্যদিকে কৃষাণিরা খলায় সেই ধান মাড়াই ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারমধ্যে বৈশাখের প্রথম দিনে এই অঞ্চলের ২৫টি হাওরে লক্ষাধিক কৃষক সূর্য উঠার সঙ্গে সঙ্গে হাতে কাচি নিয়ে ধান কাটতে মাঠে নামেন।

করচার হাওরের কৃষক জিয়াউল হক জাগো নিউজকে বলেন, কষ্ট করে বোরো ধান রোপণ করেছিলাম। সেই ধান বৈশাখীর প্রথম দিনেই ঘরে তুলতে পারছি। সত্যি অনেক আনন্দ লাগছে।

করচার হাওরের আরেক কৃষক নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, হাওরের ধান ঘরে তুলতে পারলেই কৃষকদের আনন্দ শেষ হয় না। মূলত বৈশাখের প্রথম দিনে কষ্টের ফলানো সোনালী ধান ঘরে তোলার আনন্দটা অন্য রকম।

দেখার হাওরের কৃষক সাজু মিয়া জাগো নিউজকে বলেন, যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল মনে করেছিলাম, এই বছর ধান ঘরে তুলতে পারব না। কিন্তু অবশেষে আজকে শ্রমিক নিয়ে হাওরের ধান কেটে ঘরে তুলছি।

দেখার হাওরের আরেক কৃষক শাফি মিয়া জাগো নিউজকে বলেন, হাওরর কৃষকদের স্বপ্ন বুনে এই ধানকে ঘিরে। মূলত এই কষ্টের ফলানো ধান ঘরে তুলতে পারলেই হাসি ফুটে জেলার ১০ লাখ কৃষকের মুখে।

তবে জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোর চাষাবাদ করেছেন কৃষকরা। যেখান থেকে এই বছর ১৩ লাখ ৭০ হাজার ৩০০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক জাগো নিউজকে বলেন, হাওরের ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আনন্দের সাথে হাওরের ধান কাটছেন। কৃষি বিভাগও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে পুরো হাওর এলাকার ধান ঘরে তুলতে আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে।

লিপসন আহমেদ/কেএইচকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()