সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পচা ডিম খেলে শরীরে কী হয়?

সকালের নাশতায় কিংবা রাতের খাবারে অনেকেরে খাদ্যতালিকায় ডিম থাকে। সহজলভ্য, রান্না করা সহজ এবং প্রোটিনসহ নানা পুষ্টি উপাদানের উৎস হওয়ায় ছোট-বড় সবার কাছেই ডিম জনপ্রিয়। কিন্তু ভালো ডিমের বদলে ভুল করে পচা বা নষ্ট ডিম খেয়ে ফেললে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। তাই ডিম কেনার পাশাপাশি সেটি তাজা কি না, তা

লাইভস্টক

সকালের নাশতায় কিংবা রাতের খাবারে অনেকেরে খাদ্যতালিকায় ডিম থাকে। সহজলভ্য, রান্না করা সহজ এবং প্রোটিনসহ নানা পুষ্টি উপাদানের উৎস হওয়ায় ছোট-বড় সবার কাছেই ডিম জনপ্রিয়। কিন্তু ভালো ডিমের বদলে ভুল করে পচা বা নষ্ট ডিম খেয়ে ফেললে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। তাই ডিম কেনার পাশাপাশি সেটি তাজা কি না, তা বুঝে নেওয়াও জরুরি।

নষ্ট বা দূষিত ডিমে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। বিশেষ করে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে খাবারে বিষক্রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পচা ডিম খাওয়ার পর বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে।

কারো ক্ষেত্রে পেটে গ্যাস, পেট ফাঁপা কিংবা ভারী লাগার মতো অস্বস্তিও হতে পারে। ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে অন্ত্রে প্রদাহসহ আরও গুরুতর সমস্যা দেখা দিতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের ক্ষেত্রে খাবারজনিত সংক্রমণ বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

পচা ডিমে থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া

তাই জেনে নিন ডিম পচা নাকি ভালো বুঝবেন যেভাবে-

ডিমের সতেজতা বোঝার প্রচলিত একটি পদ্ধতি হলো পানিতে ডুবিয়ে দেখা। একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমটি আস্তে করে ছেড়ে দিন। সাধারণত তুলনামূলক তাজা ডিম পানিতে ডুবে থাকে, আর পুরোনো ডিম পানিতে বেশি ভেসে উঠতে পারে।

এর কারণ হলো, সময়ের সঙ্গে ডিমের খোসার ভেতর দিয়ে পানি ও গ্যাসের আদান-প্রদান হয় এবং ডিমের ভেতরের বায়ুথলি বড় হতে থাকে। ফলে ডিমের ঘনত্ব কমে গিয়ে সেটি পানিতে ভাসতে পারে।

ডিমে অস্বাভাবিক গন্ধ, ফাটল বা অন্য কোনো সন্দেহজনক পরিবর্তন থাকলে সেটি না খাওয়াই নিরাপদ।

অনেকে ডিম কানের কাছে নিয়ে হালকা ঝাঁকিয়ে দেখেন। ভেতর থেকে তরল নড়াচড়ার শব্দ স্পষ্ট শোনা গেলে ডিমটি পুরোনো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুধু শব্দের ওপর নির্ভর না করে ডিম ভাঙার পর এর গন্ধ, রং ও স্বাভাবিক চেহারা খেয়াল করা ভালো।

ডিমের ভেতরের অবস্থা বোঝার জন্য আলো ব্যবহার করার পদ্ধতিকে 'ক্যান্ডলিং' বলা হয়। উজ্জ্বল আলোর সামনে ডিম ধরলে ভেতরের বায়ুথলি বা অস্বাভাবিক দাগ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। তবে ঘরে এভাবে পরীক্ষা করে সব ধরনের দূষণ নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব নয়।

প্যাকেটজাত ডিম কিনলে প্যাকেটের তারিখ, সংরক্ষণের নির্দেশনা এবং ডিমে ফাটল আছে কি না দেখে নিন। ডিম বাড়িতে আনার পরও সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।

ডিম ভাঙার পর যদি অস্বাভাবিক দুর্গন্ধ, অদ্ভুত রং বা চেহারা চোখে পড়ে, তাহলে সেটি রান্না করে খাওয়ার চেষ্টা না করে ফেলে দিন। আর পচা ডিম খাওয়ার পর তীব্র বমি, ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা বা উপসর্গ দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: ইটিং ওয়েল, এভরিডে হেলথ এসএকেওয়াই

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()