সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ফেনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফেনীর পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া ওই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী।

পরিবেশ

বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফেনীর পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া ওই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কয়েক দিনের বন্যার পানি শুকিয়ে গেলে খাবার রান্না করতে রোকেয়া রান্না ঘরে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে রান্না করার সময় ঘরের গর্ত থেকে একটি বিষধর সাপ বের হয়ে তার পায়ে দংশন করে। চিৎকার শুনে স্বামী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা না নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রেদোয়ান সাপের দংশনে গৃহবধূ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাহয়াত বিন করিম বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোকেয়া আক্তার রিনা সাপে কাটার চিকিৎসা নিতে আসেন। রোগীর তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার পর স্বজনরা স্বেচ্ছায় ফেনী নিয়ে চিকিৎসা করাবেন বলে ছাড়পত্র চান। ইতোমধ্যে রোগীর অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে ডাক্তার এন্টিভেনম প্রস্তুত করা শুরু করেন। রোগীর স্বামী শফিকুল ইসলাম এন্টিভেনম প্রস্তুত করার পরই রোগীকে ফেনী রেফার করতে বলেন। জানান পরবর্তী চিকিৎসা যা করার ফেনীতেই করাবেন বলে নিজ স্বাক্ষরিত লিখিত কাগজ দেন। রোগীকে ফেনী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()