সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ফেনীতে রাসেলস ভাইপার পাওয়ার বিষয়টি গুজব

ফেনীতে রাসেলস ভাইপার আতংক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ আতংক ছড়ানো হয়। তবে বিষয়টি গুজব বলে জানা গেছে। অন্য জেলার ঘটনা ফেনীর বলে ছড়ানো হয়েছে।

পরিবেশ

ফেনীতে রাসেলস ভাইপার আতংক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ আতংক ছড়ানো হয়। তবে বিষয়টি গুজব বলে জানা গেছে। অন্য জেলার ঘটনা ফেনীর বলে ছড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুর জেলায় রাসেলস ভাইপার সাপ পাওয়ার ঘটনাকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঘটনা বলে আজ সকাল থেকে কয়েকটি ফেসবুক আইডি ও পেজে গুজব ছড়ানো হয়। এতে ওই এলাকাসহ পুরো ফেনীজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাপুর গ্রামে রাসেলস ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। স্থানীয়রা জানান, এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল বলেন, 'সোনাপুর গ্রামে রাসেলস ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। আমি স্থানীয় মেম্বারসহ লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।'

ফেনী সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকতা বাবুল ভৌমিক জানান, ছাগলনাইয়ায় রাসেলস ভাইপার পাওয়ার তথ্যটি সঠিক নয়। মূলত এটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, সাপ একটি নিরীহ প্রাণী। জীবন ঝুঁকিতে পড়লেই ছোবল মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। আতংকিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই বন কর্মকর্তা।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()